ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময়

ফেঁসে গেলেন দুই নারী পুলিশ সদস্য

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:২৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২
  • / ৯৭৪ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্ক: সিলেট রেঞ্জে কর্মরত দুই নারী পুলিশ সদস্য শাস্তির মুখে পড়েছেন। তাদের সাথে আছেন দেশের বিভিন্ন জায়গার আরও ১১ জন।

পুলিশের পোশাক পরে টিকটকে ভিডিও প্রকাশ করে তারা ফেঁসে গেছেন। পুলিশ সদর দপ্তরের নজরদারিতে ধরা পড়েছেন তারা। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।সিলেট রেঞ্জে কর্মরত ওই দুই পুলিশ সদস্য হলেন কনস্টেবল আবু হানিফা নিপু ও নায়েক সাকিরা আক্তার। এ দুজনের পোস্টিংই হবিগঞ্জ জেলায়।

বাকি ১১ পুলিশ সদস্য হলেন- কনস্টেবল আইরিন আক্তার (পিরোজপুর), আয়েশা বেগম (টাঙ্গাইল), সমাপ্তি ইসলাম (পিটিসি, রংপুর), রিপন চাকমা (আরআরএফ, চট্টগ্রাম), রিমন বড়ুয়া (আরআরএফ, চট্টগ্রাম), মো. রায়হান উদ্দিন (আরআরএফ, চট্টগ্রাম), কামরুন্নাহার আক্তার (নোয়াখালী), শাহানা পারভীন শম্পা (মাগুরা), মোছা. রশনি ইয়ারা (পিটিসি, টাঙ্গাইল), রেজাউল করিম (আরআরএফ, চট্টগ্রাম) এবং মো. আশিকুল হক (ঝালকাঠি)।

এই ১৩ পুলিশ সদস্যই আগে ডিএমপিতে কর্মরত ছিলেন।ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, পুলিশ সদর দপ্তর সারা দেশে পুলিশের পোশাক পরে টিকটক ভিডিওতে জড়িত পুলিশ সদস্যদের চিহ্নিত করেছে।

তিনি বলেন, ‘নোংরামি ঠেকানোর দায়িত্ব পুলিশ সদস্যদের। তারা যদি নোংরামি করে তাহলে নোংরামি ঠেকাবে কে?

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ফেঁসে গেলেন দুই নারী পুলিশ সদস্য

আপডেট সময় ০২:২৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২