ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
তারেক রহমান পালিয়ে যাননি, ইতিহাস বিকৃত করছে জামায়াত—এম নাসের রহমান গ্যাস সংযোগ, বেহাল সড়ক ও বন্যা সমস্যা সমাধানের প্রতিশ্রুতি আহমদ বিলালের তারেক রহমান ইস্যুতে রাজনৈতিক বিতর্ক, মুখোমুখি অবস্থানে বিএনপি–জামায়াত প্রার্থীর স্বজনদের সরব উপস্থিতিতে জমে উঠেছে নির্বাচনি প্রচারণা চ্যানেল এস-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে মৌলভীবাজারে শীতবস্ত্র বিতরণ ও কেক কেটে উদযাপন মবশ্বির-রাবেয়া ট্রাস্টের উদ্যোগে ১১ তম ফ্রি চক্ষু শিবির উদ্বোধন থার্স্ট ফর নলেজ মৌলভীবাজারের সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো: র‍্যাফেল ড্রতে জিতে নিন স্মার্টফোন সিংকাপন আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সংর্বধনা মৌলভীবাজার-৩: আহমদ বিলালের নির্বাচনী উঠান বৈঠকে উন্নয়ন ও দুর্নীতি নির্মূলের প্রতিশ্রুতি

ফের রাস্তার পাশে লাশ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৪৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩
  • / ১০৫৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: ফের আরেকটি লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ মে) বিকালে মহানগরের দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বর এলাকায় লাশটি পাওয়া যায়।

বিষয়টি  নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা (পিপিএম)।

তিনি জানান- বিকেল সাড়ে ৩টার দিকে হুমায়ুন রশীদ চত্বরের পুলিশ বক্সের পাশে রাস্তার দ্বারে অজ্ঞাত এক পুরুষের লাশ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে থানাপুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। অজ্ঞাত এই পুরুষের বয়স আনুমানিক ৫০ বছর।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি শামসুদ্দোহা আরও জানান- ওই লোক পুরোপুরি মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত কয়েকদিন ধরে হুমায়ুন রশীদ চত্বর এলাকায় ঘুরছিলেন।

ময়না তদন্ত শেষে লাশটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হবে বলে জানান ওসি মো. শামসুদ্দোহা (পিপিএম)।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ফের রাস্তার পাশে লাশ

আপডেট সময় ০৪:৪৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩