ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী

বড়লেখায় ইয়াবাসহ আটক-১

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:১২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২
  • / ৩৬২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখা থানা এলাকা থেকে ৩৮ পিছ ইয়াবাসহ সাজু ইসলাম (২৭) নামে একজনকে আটক করেছে বড়লেখা থানা পুলিশ।

শুক্রবার দিবাগত রাতে বড়লেখা পৌরসভার বড়লেখা টু বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়ক এলাকা থেকে আসামিকে আটক করা হয়।

বড়লেখা থানার থানার এসআই আতাউর রহমান, এএসআই আবু তালেবসহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা টু বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কের গাজীটেকা আদিত্যের মহালস্থ বড়লেখা ইঞ্জিনিয়ারিং মটরস লিমিটেড এর গ্যারেজের সামনে থেকে আসামিকে আটক করে।

আসামির দেহ তল্লাশি করে তার পরনের জ্যাকেটের পকেট থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় গোলাপি রঙের ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রামতলায় তার ভাড়া বাসায় আরও কিছু ইয়াবা রয়েছে। পরে আসামিসহ তার ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে আসামির শয়নকক্ষে স্টিলের আলমারির ভেতর থেকে আরও ১৮ পিছ গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আসামির কাছ থেকে মোট ৩৮ পিছ ইয়াবা জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ হাজার টাকা।

আসামির বিরুদ্ধে বড়লেখা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আজ সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বড়লেখায় ইয়াবাসহ আটক-১

আপডেট সময় ০৯:১২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২