ঢাকা ০২:২৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী

বড়লেখায় চোরাই সিএনজি উদ্ধার ও চোর চক্রের ৪ সদস্য গ্রে-ফ-তা-র

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৫২:৩২ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • / ৫৯০ বার পড়া হয়েছে

বড়লেখা থানা পুলিশের অভিযানে ৩টি রেজিস্ট্রেশনবিহীন চোরাই সিএনজি উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় চোর চক্রের ৪ সদস্যকে আটক করা হয়েছে।

সোমবার দুপুরে বড়লেখা উপজেলার দাসের বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার চন্দ্রগ্রাম গ্রামের  রাজন আহমেদ মাসুম (২৪), সিলেট জেলার ওসমানীনগর উপজেলার শষারকান্দি গ্রামের সাইফুল ইসলাম (১৯),  পূর্ব মোবারকপুর গ্রামের মোস্তাকিম আহমেদ নাহিদ (২০) ও সাইটধা গ্রামের সিরাজুল ইসলাম (১৯)।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কাশেম সরকার জানান, সোমবার দুপুরে বড়লেখা থানাধীন দাসেরবাজার সিএনজি স্ট্যান্ডে তিনজন সন্দেহভাজনসহ একটি চোরাই সিএনজি স্থানীয় জনতা আটক করে রেখেছে এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোস্তাকিম, সাইফুল ও সিরাজুল ইসলাম নামে ৩ জনকে আটক করে এবং একটি নম্বরবিহীন সিএনজি উদ্ধার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সিলেটের দক্ষিণ সুরমা এলাকা থেকে সিএনজি চুরি করে বড়লেখার রাজন আহমদ মাসুমের কাছে বিক্রির জন্য এনেছে বলে স্বীকার করে।

তাদের দেওয়া তথ্য অনুযায়ী রাজন আহমদ মাসুমকে চান্দগ্রামে তার বাড়ি থেকে আটক করা হয় এবং তার হেফাজতে থাকা আরও ২টি চোরাই সিএনজি উদ্ধার করা হয়।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ আরও জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে সিলেট, মৌলভীবাজারসহ বিভিন্ন এলাকায় চোরাই যানবাহন ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে চুরি ও চোরাই মালামাল ক্রয়-বিক্রয়ের অপরাধে মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বড়লেখায় চোরাই সিএনজি উদ্ধার ও চোর চক্রের ৪ সদস্য গ্রে-ফ-তা-র

আপডেট সময় ০৯:৫২:৩২ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫