ঢাকা ১১:২০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
কোটচাঁদপুর গলায় ফাঁ-স দিয়ে আ ত্ম হ ত্যা মৌলভীবাজারে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মা–বোনসহ পরিবারের সবাইকে ভোট কেন্দ্রে নেওয়ার আহ্বান নাসের রহমান ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি মোতায়েন লেঃ কর্ণেল মোঃ আতাউর রহমান কোটচাঁদপুরে বিপুল পরিমাণ অ্যালকোহলসহ আটক ১ কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদ কর্মীদের নিয়ে মতবিনিময় সভা কিশোর গ্যাং তো দূরে থাক, কোনো গ্যাংই থাকবে না—সব গ্যাং মনু নদে ভেসে যাবে: জিরো টলারেন্সে নাসের রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে মতবিনিময় নির্বাচনী উত্তাপে মৌলভীবাজারে যুবদল নেতাদের নামে ফেসবুক অপপ্রচার, থানায় দুই জিডি ধানের শীষের পক্ষে গণজোয়ার প্রচারণায় ইঞ্জিনিয়ার আমিরা রহমান

বড়লেখায় দুর্বৃত্তদের হামলায় দুই ভাই নি হ ত

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৪৭:০০ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • / ১৮৫ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ
মৌলভীবাজারের বড়লেখায় দুর্বৃত্তদের অতর্কিত হামলায় দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন ব্যক্তি।

শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বিওসি কেছরিগুল গ্রামে ফরেস্ট অফিসসংলগ্ন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন বিওসি কেছরিগুল গ্রামের মৃত নিমার আলীর বড় ছেলে কুয়েতপ্রবাসী জামাল হোসেন (৫০) এবং ছোট ছেলে কৃষক আব্দুল কাইয়ুম (৪৫)। জামাল হোসেন বছর খানেক আগে প্রবাস থেকে দেশে ফিরেছিলেন।

গুরুতর আহত ব্যক্তি হলেন একই গ্রামের মৃত আব্দুস সবুরের ছেলে মো. জমির উদ্দিন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জামাল হোসেনের বাড়ির পাশে ফসলি জমিতে পূর্ব শত্রুতার জেরে অজ্ঞাত দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই দুই ভাই প্রাণ হারান। কি কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং কারা জড়িত তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ঘটনার খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান মৌলভীবাজার২৪ ডট কমকে জানান, নিহত দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বড়লেখায় দুর্বৃত্তদের হামলায় দুই ভাই নি হ ত

আপডেট সময় ১০:৪৭:০০ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫