ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী

বড়লেখায় নারী শিক্ষা কলেজে অভিভাবক নির্বাচন: বিএনপি পেল ২,জামায়াত -১

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৫১:১৫ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • / ২৪১ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজারের বড়লেখার নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের অভিভাবক সদস্য পদে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তিনটি সদস্য পদের জন্য বিএনপি ও জামায়াতের সমর্থিত প্যানেলের মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

বৃহস্পতিবার কলেজ ক্যাম্পাসে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ১,২৪৮ জন ভোটারের মধ্যে ৫১১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ঘোষিত ফলাফলে দেখা যায়, বিএনপি প্যানেলের মাসুক আহমদ ২৮৩ ভোট এবং ফরিদ উদ্দিন ২৬৮ ভোট পেয়ে নির্বাচিত হন। জামায়াত প্যানেলের মো. আব্দুল মোহাইমিন ২৭২ ভোট পেয়ে অপর সদস্য পদে বিজয়ী হন।

জামায়াত সমর্থিত তিনজন প্রার্থী নির্বাচনে অংশ নেন। তবে তাদের একজন, আব্দুস শুক্কুর—যিনি বোবারতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক—চাকরির বিধিনিষেধজনিত কারণে শেষ মুহূর্তে প্রার্থিতা প্রত্যাহার করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বড়লেখায় নারী শিক্ষা কলেজে অভিভাবক নির্বাচন: বিএনপি পেল ২,জামায়াত -১

আপডেট সময় ০৭:৫১:১৫ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫