ঢাকা ১১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান মৌলভীবাজারে ধানের শীষের ঐতিহাসিক শেষ মিছিল, ভোটকেন্দ্র পাহারার আহ্বান মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের

বড়লেখায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ৩ জনসহ ৯ পরোয়ানাভুক্ত আসামি গ্রে/ফ/তা/র

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:০৫:৫২ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • / ৪৩৪ বার পড়া হয়েছে

মৌলভীবাজার জেলার বড়লেখা থানা পুলিশ বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ৩ জনসহ মোট ৯ জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (১২ আগস্ট) রাতে বড়লেখা থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে আজিজুর রহমান মাদক মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি। এছাড়া আব্দুল কাহির প্রতারণা মামলায় ৫ মাসের কারাদণ্ড ও দেড় লক্ষ টাকা জরিমানাপ্রাপ্ত এবং আতাউর রহমান ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানাপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি।

এর পাশাপাশি গ্রেফতারকৃত অন্য ০৬ আসামির বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানা মূলতবি ছিল।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান মোল্লা জানান, সাজাপ্রাপ্ত ৩ জনসহ ৯ আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বড়লেখায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ৩ জনসহ ৯ পরোয়ানাভুক্ত আসামি গ্রে/ফ/তা/র

আপডেট সময় ০১:০৫:৫২ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫