ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী

বড়লেখায় স্কুলছাত্রের ঝুলন্ত লাশ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:২১:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২
  • / ৫৪৭ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় রহিম আহমদ (১৪) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার বর্ণি ইউনিয়নের উত্তর বর্ণি গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত রহিম বর্ণি ইউনিয়নের পাকশাইল গ্রাম মৃত হোসেন আহমদের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, রহিম আহমদের বাবা-মা নেই। সে উত্তর বর্ণি গ্রামের নানা বাড়ি থেকে স্থানীয় একটি বিদ্যালয়ে পড়ালেখা করতো। মঙ্গলবার দিবাগত রাতে খাবার খেয়ে নিজ শয়নকক্ষে ঘুমিয়ে পড়ে রহিম। বুধবার সকালে স্কুলে যাওয়ার সময় অতিবাহিত হলেও ঘুম থেকে না ওঠায় তার (রহিমের) খালা শয়নকক্ষের জানালা খুলে দেখেন, ফ্যানের সঙ্গে কাপড় পেঁচিয়ে রহিমের দেহ ঝুলছে। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়।

লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান বলেন, ‘লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে আত্মহত্যার কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বড়লেখায় স্কুলছাত্রের ঝুলন্ত লাশ

আপডেট সময় ০১:২১:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২