ঢাকা ০১:০০ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বিএনপি প্রার্থী আলহাজ্ব শওকতুল ইসলাম শকুর সাথে হাজীপুর দলীয় নেতাকর্মীদের সাক্ষাৎ তারেক রহমান পালিয়ে যাননি, ইতিহাস বিকৃত করছে জামায়াত—এম নাসের রহমান গ্যাস সংযোগ, বেহাল সড়ক ও বন্যা সমস্যা সমাধানের প্রতিশ্রুতি আহমদ বিলালের তারেক রহমান ইস্যুতে রাজনৈতিক বিতর্ক, মুখোমুখি অবস্থানে বিএনপি–জামায়াত প্রার্থীর স্বজনদের সরব উপস্থিতিতে জমে উঠেছে নির্বাচনি প্রচারণা চ্যানেল এস-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে মৌলভীবাজারে শীতবস্ত্র বিতরণ ও কেক কেটে উদযাপন মবশ্বির-রাবেয়া ট্রাস্টের উদ্যোগে ১১ তম ফ্রি চক্ষু শিবির উদ্বোধন থার্স্ট ফর নলেজ মৌলভীবাজারের সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো: র‍্যাফেল ড্রতে জিতে নিন স্মার্টফোন সিংকাপন আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সংর্বধনা

বাংলাদেশি শিক্ষার্থীরা মালয়েশিয়ায় ‘গ্র্যাজুয়েট প্লাস’ ভিসা পাবেন,সুবিধা কী

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৩১:২২ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • / ২৯৯ বার পড়া হয়েছে

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক মালয়েশিয়া সফরে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগের দুয়ার খুলছে। মালয়েশিয়া সরকার দেশটির অর্থনীতিতে উচ্চ-দক্ষতার কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ‘গ্র্যাজুয়েট প্লাস’ ভিসা চালু করার ইঙ্গিত দিয়েছে। এর ফলে মালয়েশিয়ায় অধ্যয়নরত হাজার হাজার বাংলাদেশি শিক্ষার্থীর জন্য দেশটির শ্রমবাজারে প্রবেশের সুযোগ তৈরি হবে।

বুধবার কুয়ালালামপুরে ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়াতে দেশটির উচ্চ শিক্ষামন্ত্রী জামব্রি আবদুল কাদিরের সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস এই বিষয়টি উত্থাপন করেন।

বৈঠক শেষে বাংলাদেশের আইন, বিচার ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, ‘উচ্চ শিক্ষামন্ত্রীর সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। নীতিগতভাবে তিনি মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গ্র্যাজুয়েট পাস ভিসা দেওয়ার বিষয়ে সম্মত হয়েছেন। তবে নীতিটি কার্যকর হওয়ার আগে উভয় পক্ষকে কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।’ বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও উপস্থিত ছিলেন।

বর্তমানে মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রায় ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী অধ্যয়নরত। তবে তারা অন্যান্য দেশের শিক্ষার্থীদের মতো কর্মসংস্থানে প্রবেশের সুযোগ থেকে বঞ্চিত। এই নতুন ভিসা কার্যকর হলে বাংলাদেশি শিক্ষার্থীরাও এই সুবিধা পাবেন।

অধ্যাপক ইউনূস একই দিনে মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ফাধলিনা বিনতে সিদেকের সঙ্গেও একটি পৃথক বৈঠকে মিলিত হন। এ সময় তারা শিক্ষাগত সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন, যার মধ্যে মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বৃদ্ধি এবং দুই দেশের মধ্যে শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় কর্মসূচি সম্প্রসারণের বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব পায়।

এ ছাড়া, অধ্যাপক ইউনূস মালয়েশিয়ার কর্তৃপক্ষের কাছে বাংলাদেশি ডিগ্রির আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদানের অনুরোধ জানান। বৈঠকে শিক্ষামন্ত্রী ফাধলিনা বিনতে সিদেক অধ্যাপক ইউনূসের ‘থ্রি জিরো’ ক্যাম্পেইন—বিশ্ব থেকে দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্যতে নামিয়ে আনার—বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন। অধ্যাপক ইউনূস এই সময় বিশ্বনেতাদের প্রতি একটি আত্ম-বিনাশী সভ্যতা নয়, বরং একটি টেকসই সভ্যতা গড়ার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।

বৈঠকে জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং এসডিজি বিষয়ক জ্যেষ্ঠ সচিব লামিয়া মোরশেদসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অধ্যাপক ইউনূস মালয়েশিয়ার শিক্ষামন্ত্রীকে শিক্ষা সম্পর্ক আরও জোরদার করতে শিগগিরই ঢাকা সফরের আমন্ত্রণ জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশি শিক্ষার্থীরা মালয়েশিয়ায় ‘গ্র্যাজুয়েট প্লাস’ ভিসা পাবেন,সুবিধা কী

আপডেট সময় ০৮:৩১:২২ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫