ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন তারেক রহমান মৌলভীবাজার কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর বার্ষিক খেলাধুলা ও পুরস্কার বিতরন মৌলভীবাজারে চলন্ত যাত্রীবাহী বাসে পাথর নিক্ষেপ যাত্রীরা হতাশ মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক জয়নুল হক পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন

বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে পর্যটন উন্নয়নের দক্ষতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৩৪:০২ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৫৯ বার পড়া হয়েছে

ঢাকা, ২ সেপ্টেম্বর ২০২৫ (মঙ্গলবার):বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (বিআইএম)-এর উদ্যোগে রাজধানীর সোবহানবাগে প্রতিষ্ঠানটির প্রশিক্ষণ কমপ্লেক্সের শীর্ষ তলায় “পর্যটন উন্নয়নের দক্ষতা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিসেস নাসরিন জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন সংসদ সদস্য ও দুসাই রিসোর্টের মালিক এম. নাসের রহমান, পর্যটন ও আতিথেয়তা ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. মো. শরিফুল আলম খন্দকার এবং বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. খন্দকার আজিজুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিআইএম-এর পরিচালক (প্রশাসন ও প্রশিক্ষণ) ইঞ্জিনিয়ার মো. তারিকুল ইসলাম। পরে গবেষণা ও প্রকাশনা বিভাগের প্রধান জনাব মোহাম্মদ সাঈদুর রহমান সেমিনারের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পর্যটন ও আতিথেয়তা শিল্প দক্ষতা পরিষদের চেয়ারম্যান ও সিইও জনাব মহিউদ্দিন হেলাল।

আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা পর্যটন শিল্পের সম্ভাবনা, দক্ষ জনশক্তি তৈরির প্রয়োজনীয়তা এবং টেকসই উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে মতামত ব্যক্ত করেন। পরে আলোচক ও অতিথিরা বক্তব্য দেন।

বিশেষ অতিথি জনাব এম. নাসের রহমান পর্যটন খাতকে দেশের অর্থনৈতিক অগ্রগতির অন্যতম চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেন। ড. মো. শরিফুল আলম খন্দকার বলেন, দক্ষতা উন্নয়নের মাধ্যমে আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করা সম্ভব হবে। প্রধান অতিথি মিসেস নাসরিন জাহান পর্যটন শিল্পের প্রসারে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে বলেন, বেসরকারি ও সরকারি অংশীদারিত্বের মাধ্যমে এ খাতকে আরও সমৃদ্ধ করা হবে।

সেমিনারের সমাপনী বক্তব্যে বিআইএম-এর মহাপরিচালক ড. খন্দকার আজিজুল ইসলাম পর্যটন উন্নয়নে গবেষণা, প্রশিক্ষণ ও নীতিগত সমন্বয়ের ওপর জোর দেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে পর্যটন উন্নয়নের দক্ষতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আপডেট সময় ১২:৩৪:০২ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫