ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
কোটচাঁদপুরে জামায়াতের নারী সমাবেশ অনুষ্ঠিত ধানের শীষে ভোট দিন, বিগত সতেরো বছরে উন্নয়ন বঞ্চিত রাজনগরের উন্নয়নের দায়িত্ব আমি নেব: নাসের রহমান ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর করা হবে… জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান চা শ্রমিকদের অধিকার রক্ষায় সংসদে বিল আনার ঘোষণা এম নাসের রহমানের কোটচাঁদপুর গলায় ফাঁ-স দিয়ে আ ত্ম হ ত্যা মৌলভীবাজারে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মা–বোনসহ পরিবারের সবাইকে ভোট কেন্দ্রে নেওয়ার আহ্বান নাসের রহমান ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি মোতায়েন লেঃ কর্ণেল মোঃ আতাউর রহমান কোটচাঁদপুরে বিপুল পরিমাণ অ্যালকোহলসহ আটক ১ কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদ কর্মীদের নিয়ে মতবিনিময় সভা

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেবে ইতালি

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:১৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩
  • / ৭২৩ বার পড়া হয়েছে

দ্বিপক্ষীয় অভিবাসন ও চলাচল ব্যবস্থার আওতায় বিশেষত নির্মাণ কাজ, জাহাজ নির্মাণ ও আতিথেয়তা খাতে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে সম্মত হয়েছে ইতালি।

গতকাল বুধবার রোমে অনুষ্ঠিত বাংলাদেশ ও ইতালির রাজনৈতিক আলোচনা থেকে এ তথ্য জানা যায়।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের মহাসচিব রিকার্ডো গুয়ারিগলিয়া আলোচনায় নিজ নিজ দেশের নেতৃত্ব দেন।

ফ্লুসি ডিক্রির আওতায় ৪৬ শতাংশের বেশি কর্মী মৌসুমি ও অ-মৌসুমি কাজের জন্য বাংলাদেশ থেকে ইতালিতে যাওয়ায় এ সময় সন্তোষ প্রকাশ করে ইতালি।

রাজনৈতিক আলোচনার আগে মাসুদ বিন মোমেন এবং রিকার্ডো গুয়ারিগলিয়া বাংলাদেশ ও ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে রাজনৈতিক পরামর্শ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সই করেন।

বৈঠকে উভয় দেশ বাণিজ্য ও বিনিয়োগ, বাংলাদেশের টেক্সটাইল খাতে প্রযুক্তি, প্রতিরক্ষা ও নিরাপত্তা, আইসিটি, কৃষি, অভিবাসনসহ একাধিক ক্ষেত্রে সম্পর্ক আরও গভীর করার আগ্রহ প্রকাশ করে।

উভয় পক্ষ ইতালিতে অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে সম্মত হয়। ইতালি রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করে এবং তাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখার ও মিয়ানমারে তাদের নিরাপদ প্রত্যাবাসনে সহায়তার আশ্বাস দেয়।

ইতালি প্রতিনিধি দল ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের আওতায় ইন্দো-প্যাসিফিকের অংশীদার হিসেবে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেবে ইতালি

আপডেট সময় ০৮:১৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩