ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী

বাইরের দুশমনকে চেনা যায় ভেতরের দুশমনকে চেনা যায়না-নেছার আহমদ এমপি

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৩৭:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
  • / ৯৮৪ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্ক: মৌলভীবাজার রাজনগর ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ এমপি বলেন, এই সমাজে কত মোশতাক আছে। আমরা সেই মোশতাক থেকে সতর্ক থাকবো। বাইরের দুশমনকে চেনা যায়। ভেতরের দুশমনকে চেনা যায়না।

সোমবার (১৭ জুলাই) রাতে বেঙ্গল কনভেনশন হলে মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর আয়োজনে সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর  সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, যেখানে সিরাজ উদ-দৌলা আছে, সেখানে মীর জাফর আছে। যেখানে বঙ্গবন্ধু ছিলেন, সেখানে মোশতাক আছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সোনার মানুষ দরকার। লুকিয়ে থাকা মোশতাক চিহ্নিত করতে হবে।

সদর উপজেলা একাটুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চেম্বার অফ কমার্সের সহ-সভাপতি মোঃ আবু সুফিয়ানের সঞ্চালনায় ও চেম্বার সভাপতি, উপজেলা চেয়ারম্যান কামাল হোসেনের সভাপতিত্বে ।

অনুষ্ঠান সমন্বয়ক করেন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক আহমেদ হাসান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান,যুক্তরাজ্য প্রবাসী শাহাবুদ্দিন সাবুল, যুক্তরাজ্য প্রবাসী মাহমুদ আলী প্রমুখ।

সংবর্ধিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী আরও বলেন, মানুষকে যে ওয়াদা দিয়েছি, সেটা যেন পালন করতে পারি। রাতে ঘুম হয়না, মানুষকে দেওয়া ওয়াদা পালন করতে পারবো তো! আমি মানুষের সেবক হয়ে কাজ করতে চাই। মৌলভীবাজারে আওয়ামী লীগের সকল জনপ্রতিনিধি অত্যন্ত যোগ্য। আগামী নির্বাচনে সকলে বিপুল ভোটে পাশ করবেন। আমরা সম্মিলিতভাবে বৃহত্তর সিলেটের উন্নয়নে কাজ করতে চাই।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বাইরের দুশমনকে চেনা যায় ভেতরের দুশমনকে চেনা যায়না-নেছার আহমদ এমপি

আপডেট সময় ০৭:৩৭:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩