ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী

বানের স্রোতে হৃদয় নিখোঁজ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:১৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪
  • / ১১৭০ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের রাজনগরে বানের পানিতে মাছ ধরতে গিয়ে সাদিক হোসেন হৃদয় (১৯) নামের এক যুবক নিখোঁজ রয়েছেন। ঘটনার ১৬ ঘণ্টা পার হলেও তাকে উদ্ধার করা যায়নি।

শুক্রবার (২৩ আগস্ট) সকালে রাজনগর ফায়ার স্টেশনে জানালে সিলেট থেকে ডুবুরি দল এসে দীর্ঘক্ষণ চেষ্টা করেও নিখোঁজ যুবকে উদ্ধার করা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে বানের পানিতে প্রচুর মাছ ধরা পড়ছে এমন খবরে জেলার রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের মেদেনীমহল গ্রামের শৌখিন মাছ শিকারি সোনাহর মিয়া তার ছেলে হৃদয়কে নিয়ে একই উপজেলার বন্যাকবলিত রাজনগর সদর ইউনিয়নের ময়নার দোকান নামক স্থানে মাছ ধরতে আসেন। পরে ওই স্থানে মাছ ধরা শুরু করে মধ্যরাত পর্যন্ত অবস্থান করেন ।

নিখোঁজ হৃদয়ের খালাতো ভাই আলমগীর হোসেন বলেন, শৌখিন মাছ শিকারি আমার খালাতো ভাই হৃদয়ের এই ঘটনায় তার বাবা-মা, নিকট আত্মীয়রা মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বানের স্রোতে হৃদয় নিখোঁজ

আপডেট সময় ০৯:১৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪