ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
কোটচাঁদপুরে জামায়াতের নারী সমাবেশ অনুষ্ঠিত ধানের শীষে ভোট দিন, বিগত সতেরো বছরে উন্নয়ন বঞ্চিত রাজনগরের উন্নয়নের দায়িত্ব আমি নেব: নাসের রহমান ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর করা হবে… জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান চা শ্রমিকদের অধিকার রক্ষায় সংসদে বিল আনার ঘোষণা এম নাসের রহমানের কোটচাঁদপুর গলায় ফাঁ-স দিয়ে আ ত্ম হ ত্যা মৌলভীবাজারে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মা–বোনসহ পরিবারের সবাইকে ভোট কেন্দ্রে নেওয়ার আহ্বান নাসের রহমান ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি মোতায়েন লেঃ কর্ণেল মোঃ আতাউর রহমান কোটচাঁদপুরে বিপুল পরিমাণ অ্যালকোহলসহ আটক ১ কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদ কর্মীদের নিয়ে মতবিনিময় সভা

বাস উল্টে খাদে পড়ে চার জন নিহত,আহত ৩০

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৪০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৬৮৮ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে চার জন নিহত হয়েছেন। এ সময় আরও ৩০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দৌলতপুর বাগানবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের আওলাদ মিয়ার ছেলে এমরান মিয়া (২২)। বাকি তিন জনের পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ, বাহুবল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। উদ্ধারকাজে সহযোগিতা করেছেন স্থানীয়রা।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাঈনুল ইসলাম বলেন, ‘সিলেট থেকে ছেড়ে আসা হবিগঞ্জগামী ‘হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস’ যাত্রীবাহী বাস বাহুবলের বাগানবাড়ি এলাকায় উল্টে গিয়ে খাদে পড়ে। এতে ঘটনাস্থলেই চার জন নিহত হন। আহত হয়েছেন আরও ৩০ জন। আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ওসি আরও বলেন, ‘নিহতদের নাম-পরিচয় জানার চেষ্টা করছি আমরা। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বাস উল্টে খাদে পড়ে চার জন নিহত,আহত ৩০

আপডেট সময় ০৩:৪০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩