ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক জয়নুল হক পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের

বিএনপি নেতার বিরুদ্ধে থানায় জিডি খু-ন করে লাশ গুম করে ফেলার হুমকির অভিযোগ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:২৬:৪২ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • / ৩৮১ বার পড়া হয়েছে

কোর্টে দায়েরকৃত মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দেয়ায় মৌলভীবাজারে জেলা বিএনপির এক নেতাসহ আরও দু’জনের বিরুদ্ধে থানায় জিডি করেছেন আব্দুল মকিছ নামে এক ব্যক্তি।

তিনি সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের মাতারকাপন গ্রামের মৃত আব্দুল লতিফের পুত্র আব্দুল মকিছ (৬২)। তিনি মৌলভীবাজার সদর মডেল থানায় এ জিডি (জিডিনং-৭৩৮,১৩ মার্চ ২০২৫)) করেন।

থানায় করা তার লিখিত জিডিতে উল্লেখ করেন, মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির বর্তমান কমিটির সদস্য মতিন বখস সহ সামন ও মতিন নামে আরও দুইজন কোর্টের মামলা তুলে না নিলে তাকে খুন করে লাশ গুম করে ফেলার হুমকির অভিযোগ এনেছেন।

তিনি জিডিতে আরও উল্লেখ করেন,‘বিবাদীদের সহিত আমার জায়গা জমি নিয়া বিরোধ রয়েছে। উক্ত বিরোধের ফলে বিবাদীদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলা চলমান আছে। উক্ত মামলার ফলে বিবাদীগণ গত ১৩ মার্চ দুপুর অনুমান দুইটারদিকে ঘটনাস্থল মৌলভীবাজার সদর মডেল থানাধীন পূর্ব মাতারকাপন সাকিনস্থ আমার বসত বাড়িতে আসিয়া আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ সহ প্রাণনাশের ভয়ভীতি ও হুমকি প্রদান করে। বিবাদীগণ প্রকাশ্যে হুমকি দিয়া বলে যে, আমি যদি বিজ্ঞ আদালতে চলমান মামলা নিষ্পত্তি না করি তাহলে বিবাদীগণ আমাকে খুন করিয়া আমার লাশ গুম করিয়া ফেলবে। বর্তমানে আমি বিবাদীদের এহেন হুমকির ফলে চরম নিরাপত্তাহীনতায় ভুগিতেছি।’
এ প্রসঙ্গে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ মতিন বখস জানান, মকিছ তার মায়ের অসুস্থতার সুযোগে ভাই বোনদের ঠকিয়ে তাদের জায়গা সম্পত্তি দখলে নিয়েছে। তাদের হক মেরেছে। বিগত দিনে সে ফ্যাসিষ্ট আলীগের রাতের ভোটের ভুয়া এমপি জিল্লুর রহমান ও জেলার তাঁতী লীগের এক নেতার প্রশ্রয়ে প্রভাবপ্রতিপত্তি খাটিয়ে এসব অন্যায় করেছে। সে নিজেও তাঁতী লীগের নেতা হিসেবে এতদিন প্রভাব খাটিয়ে ভাইবোনদের জমি দখলে নিয়েছে।
তিনি আর বলেন,এই জমিজমা নিয়ে তাদের পরিবারে ভাইবোনদের মাঝে দীর্ঘদিন ধরে মারামারি হচ্ছে। আমার ওপর আনীত এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এই মকিছই আমাকে সালিশ বিচারের জন্য আহ্বান করে। এখন সে সামাজিক বিচার মানতে নারাজ।

জানতে চাইলে মৌলভীবাজার সদর মডেল থানার ওসি গাজী মো.মাহবুবুর রহমান জিডির সত্যতা নিশ্চিত করে বলেন,এনিয়ে এস আই গৌতম রায়কে এই ডায়রী সংক্রান্তে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেয়া হয়েছে। আর জমিজমা সংক্রান্ত মারামারির একটি মামলা কোর্ট থেকে থানায় তদন্ত পূর্বক ব্যবস্থা নিতে বলা হয়েছে,সেটিও তদন্ত শেষে,আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিএনপি নেতার বিরুদ্ধে থানায় জিডি খু-ন করে লাশ গুম করে ফেলার হুমকির অভিযোগ

আপডেট সময় ০৭:২৬:৪২ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫