ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী

বিএনপি নেতা সাবিহ উদ্দিন আহমেদ মারা গেছেন

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:২৫:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২
  • / ৩৪৯ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক সচিব সাবিহ উদ্দিন আহমেদ মারা গেছেন।

সোমবার সকাল ৭টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার বাদ এশা গুলশান আজাদ মসজিদে সাবিহ উদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

সাবিহ উদ্দিন আহমেদ ১৯৯১ সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সরকারের সময় প্রধানমন্ত্রীর একান্ত সচিব, ২০০১ সালে বিএনপি সরকারের বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব এবং যুক্তরাজ্যে হাইকমিশনার ছিলেন।

সরকারি চাকরি থেকে অবসরের পর তিনি বিএনপির রাজনীতিতে যুক্ত হয়েছিলেন এবং মৃত্যুর দিন পর্যন্ত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বিএনপি নেতা সাবিহ উদ্দিন আহমেদ মারা গেছেন

আপডেট সময় ০৮:২৫:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২