ঢাকা ০১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত আহত-১

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৪৩:০০ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪
  • / ৫৬৩ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি কিশোর নিহতের অভিযোগ উঠেছে। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরেকজন।

রবিবার (১৭ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের শিকড়িয়া সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত সাদ্দাম (১৩) উপজেলার কর্মধা ইউনিয়নের মুড়ইছড়া বস্তির আছকির মিয়ার ছেলে। আহত হয়েছেন ওই গ্রামের মৃত সাদই মিয়ার ছেলে ছিদ্দিক (৩৬)।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে সাদ্দাম নিজের পালিত দুটি গরু আনতে পৃথিমপাশা ইউনিয়নের শিকড়িয়া সীমান্তে যায়। এ সময় ভারতের ত্রিপুরা রাজ্যের উনকোটি জেলার মাগুরউলি এলাকায় বিএসএফের একটি টহল দল তাকে গুলি করে। এতে ঘটনাস্থলেই সাদ্দাম মারা যায়। একই সময়ে হাতে পায়ে গুলিবিদ্ধ হন ছিদ্দিকও।

বিএসএফের গুলিতে কিশোর নিহতের বিষয়টি নিশ্চিত করে আলীনগর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার হরি জীবন বলেন, ‘এ বিষয়ে পরে কথা বলবো। এখন বিএসএফের সঙ্গে আছি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত আহত-১

আপডেট সময় ১০:৪৩:০০ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪