ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
তারেক রহমান পালিয়ে যাননি, ইতিহাস বিকৃত করছে জামায়াত—এম নাসের রহমান গ্যাস সংযোগ, বেহাল সড়ক ও বন্যা সমস্যা সমাধানের প্রতিশ্রুতি আহমদ বিলালের তারেক রহমান ইস্যুতে রাজনৈতিক বিতর্ক, মুখোমুখি অবস্থানে বিএনপি–জামায়াত প্রার্থীর স্বজনদের সরব উপস্থিতিতে জমে উঠেছে নির্বাচনি প্রচারণা চ্যানেল এস-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে মৌলভীবাজারে শীতবস্ত্র বিতরণ ও কেক কেটে উদযাপন মবশ্বির-রাবেয়া ট্রাস্টের উদ্যোগে ১১ তম ফ্রি চক্ষু শিবির উদ্বোধন থার্স্ট ফর নলেজ মৌলভীবাজারের সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো: র‍্যাফেল ড্রতে জিতে নিন স্মার্টফোন সিংকাপন আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সংর্বধনা মৌলভীবাজার-৩: আহমদ বিলালের নির্বাচনী উঠান বৈঠকে উন্নয়ন ও দুর্নীতি নির্মূলের প্রতিশ্রুতি

বিগত সরকারের সময়ে ব্যাপকভাবে টাকা পাচার ও লুট হয়েছে…রুহুল কবির রিজভী

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৩১:৪৭ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৫৫৭ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্ক: বিএনপির যুগ্ম মহাসচিব  রুহুল কবির রিজভী বলেন বিগত সরকারের সময়ে ব্যাপকভাবে টাকা পাচার ও লুট হয়েছে, অথচ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও সঞ্চয়ে সাইফুর রহমান গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন।

রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দান সমাজকল্যাণ সমিতির উদ্যোগে এম সাইফুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, পদ্মাসেতু, ফ্লাইওভার ও মেগাপ্রকল্পের নামে বিদেশ থেকে ঋণ নিয়ে এসে সেই টাকা তছরুপ করা হয়। ছেলে-মেয়ে ও ভাগ্নে-ভাগ্নির নামে লন্ডনে ফ্ল্যাট কেনা হয় তখন আমাদের গভীর শ্রদ্ধায় মনে পড়ে সাইফুর রহমানের মতো মহিমান্বিত মানুষ যারা এ দেশের তহবিল সংগ্রহ করেছেন। জাতীয় সঞ্চয়কে বৃদ্ধি করেছেন। যার বিরুদ্ধে একটি টাকাও এদিক সেদিক করার অভিযোগ পাওয়া যায়নি।

তিনি বলেন, সাইফুর রহমান আন্তর্জাতিকভাবেও সম্মানিত হয়েছিলেন। বিশ্বব্যাংক ও আইএমএরফর চেয়ারম্যান হয়েছিলেন। এটি যেনতেন মানুষ হতে পারেন না।

ফাইনালে বালাগঞ্জ ও হবিগঞ্জ টিম মুখোমুখি হয়। খেলায় চ্যাম্পিয়ন হয় বালাগঞ্জ টিম এবং রানার্সআপ হয় হবিগঞ্জ টিম ।

খেলা শেষে রুহুল কবির রিজভী চ্যাম্পিয়ন ও রানার্সআপ টিমের হাতে পুরস্কার তুলে দেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছ ও মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান।

এসময় উপস্থিত ছিলেন, এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, সদস্য বকসী মিছবাউর রহমান, ফখরুল ইসলাম,মো: আব্দুল মুকিতসহ সাইফুর রহমানের পরিবারের সদস্যরা

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিগত সরকারের সময়ে ব্যাপকভাবে টাকা পাচার ও লুট হয়েছে…রুহুল কবির রিজভী

আপডেট সময় ০৯:৩১:৪৭ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫