ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী

বিজিবি সদস্যের নিজ অস্ত্রের গুলিতে আত্মহত্যা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৫৩:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩
  • / ৯৮৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :সাতক্ষীরার শ্যামনগরের কর্মস্থলে দায়িত্ব পালন কালীন সময়ে নিজের ব্যবহৃত অস্ত্রের গুলিতে এক বিজিবি সদস্য আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার রাত সাড়ে ৪ টার দিকে ১৭ ব্যটালিয়ন নীলডুমুর বিজিবি ক্যাম্পে ম্যাগাজিন গার্ডে ডিউটিরত অবস্থায় এ ঘটনা ঘটে।

নিহত মোঃ পারভেজ আলম (৩০) সাতক্ষীরা নীলডুমুর বিজিবি ব্যাটালিয়নের ল্যান্স নায়েক। তার বিজিবি সদস্য নং ৮৯৩৯২।

তিনি নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার আমকি গ্রামে মৃত হেলাল উদ্দীনের পুত্র। সহকর্মীরা গুরতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ নাজমুল হুদা মৃত ঘোষণা করেন। তবে, অনেক আগেই তাঁর মৃত্যু হয়েছে ডাক্তার নিশ্চিত করেন।

শ্যামনগর থানার ওসি নূরুল ইসলাম বাদল সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে। বুকের বাম পাশে গুলিবিদ্ধ হয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে সুরতহাল রিপোর্টে জানাগেছে।

এবিষয়ে ১৭, নীলডুমুর বিজিবি কমান্ডিং অফিসার (সিও) লেঃ কর্ণেল কামরুল হাসানের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বিজিবি সদস্যের নিজ অস্ত্রের গুলিতে আত্মহত্যা

আপডেট সময় ১১:৫৩:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩