ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান মৌলভীবাজারে ধানের শীষের ঐতিহাসিক শেষ মিছিল, ভোটকেন্দ্র পাহারার আহ্বান মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের

বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:১৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • / ১২৭ বার পড়া হয়েছে

মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসাতে সরকার কর্তৃক বরাদ্দকৃত বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে।

১লা জানুয়ারি বছরের প্রথম দিন সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। এতে শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে অধ্যক্ষ বশির আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার গভর্নিং বডির প্রতিষ্ঠাতা সদস্য বকসী কাওছার রশীদ। এছাড়াও উপাধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান সহ মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।

বক্তারা সরকারের এ উদ্যোগকে শিক্ষাবান্ধব ও যুগোপযোগী আখ্যা দিয়ে বলেন, বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি করবে এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরিশেষে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, নৈতিক শিক্ষা অর্জন ও দেশ গঠনে আত্মনিয়োগের আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:১৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬