ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শ্রীমঙ্গলে শহীদ ওসমান হাদি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মৌলভীবাজারে শপথের পর বিএনপির উদ্যাগে ব্যানার-ফেস্টুন অপসারণ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন তারেক রহমান মৌলভীবাজার কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর বার্ষিক খেলাধুলা ও পুরস্কার বিতরন মৌলভীবাজারে চলন্ত যাত্রীবাহী বাসে পাথর নিক্ষেপ যাত্রীরা হতাশ মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক জয়নুল হক পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান

বিভিন্ন এলাকায় পানিতে তলিয়ে গেছে সুনামগঞ্জের সড়ক

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৩৬:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১ জুলাই ২০২৩
  • / ৫০২ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের জগন্নাথপুরে বিভিন্ন এলাকায় পানিতে ডুবে গেছে পাড়া-মহল্লার রাস্তাঘাট, বাসাবাড়িতেও ঢুকে পড়েছে পানি। এসব এলাকার কয়েকশ পরিবার এখন ঘরবন্দি জীবন কাটাচ্ছে। তবে জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষরা দুর্ভোগ সঙ্গী করেই হেঁটে পানিতে ভিজে গন্তব্যে যাচ্ছে।

শনিবার (১ জুলাই) ভোর থেকে শুরু হয় বৃষ্টি। সরেজমিনে দেখা গেছে, জগন্নাথপুর পৌর এলাকার মূল রাস্তাসহ পাড়া-মহল্লার রাস্তায় কোথাও হাঁটুপানি, আবার কোথাও কোমরসমান। পানিতে ময়লা-আবর্জনা ভাসছে। ছড়াচ্ছে উৎকট দুর্গন্ধ। রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল করলেও তা ছিল সীমিত। বাসিন্দারা তাই নৌকা ও ভ্যানে করেও চলাচল করছে।

স্থানীয় লোকজন জানিয়েছেন, এই এলাকার পাশে আসিমাবাদ, চিলাউড়া, আশার কান্দি ইউনিয়নসহ আশপাশের এলাকাতে পানি থৈ থৈ করছে।

পানিতে ভিজে হেঁটে হেঁটেই যাতায়াত করছেন। হাঁটতে গিয়ে অসাবধানতাবশত অনেকে পা পিছলে দুর্ঘটনায়ও পড়ছেন। তবে জরুরি প্রয়োজন ছাড়া কেউই বাসার বাইরে বেরোচ্ছেন না। পানিতে তলিয়ে যাওয়ায় পাড়া-মহল্লার বেশ কিছু ব্যবসাপ্রতিষ্ঠানও বন্ধ আছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিভিন্ন এলাকায় পানিতে তলিয়ে গেছে সুনামগঞ্জের সড়ক

আপডেট সময় ০৯:৩৬:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১ জুলাই ২০২৩