ঢাকা ০১:১৫ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
কুলাউড়ায় মাধবের টিলা থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অভিযোগ মৌলভীবাজার শহরের বিউটি পার্লারে মেয়াদোত্তীর্ণ ক্রিম ব্যবহার,জরিমানা আদায় চ্যানেল ওয়ান এ মৌলভীবাজারে নিয়োগ পেলেন সিনিয়র সাংবাদিক মো: শাহজাহান মিয়া নারীদের ফ্যামিলি কার্ড, উন্নয়ন বঞ্চনার অবসান ঘটাবে বিএনপি: রেজিনা নাসের সীমান্ত থেকে উচ্চক্ষমতাসম্পন্ন বি স্ফো র ক ও অ স্ত্র উদ্ধার সাবেক এমপি খালেদা রব্বানী ধানের শীষের প্রার্থী নাসের রহমানের পক্ষে মাঠে সোনার বাংলা আদর্শ ক্লাবের মেধা যাচাই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দেয়ালঘড়ি মার্কার গণসংযোগ আহমদ নগর সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে কম্বল বিতরন আঞ্জুমানে আল ইসলাহর নেতৃবৃন্দ এম নাসের রহমানকে বিপুল ভোটে বিজয়ী করার অঙ্গীকার

বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত অফিসারগণের হাতে মৌলভীবাজার পুলিশ সুপারের ক্রেস্ট প্রদান

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৫১:১৪ অপরাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২
  • / ৪৬৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন এন্ড ফাইন্যান্স) হাসান মোহাম্মদ নাছের রিকাবদারের সঞ্চালনায় মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। অপরাধ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।

রবিবার ৯ অক্টোবর অপরাধ সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি,বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেফতারি পরোয়ানা তামিল,স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি ও জেলার গোয়েন্দা কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

অপরাধ সভায় মৌলভীবাজার জেলার থানা ও পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।

পুরষ্কারের অভিন্ন মানদন্ডের আলোকে ২০২২ সালের সেপ্টেম্বর  মাসে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয় কুলাউড়া থানা, জেলার শ্রেষ্ঠ এসআই কুলাউড়া থানার এসআই (নিঃ)  আনোয়ার মিয়া ও কুলাউড়া থানার নাজমুল হোসেন জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হন।  এছাড়াও সদর কোর্টের মোছাঃ রুজিনা বেগম শ্রেষ্ঠ সিএসআই এবং পিযুস দাস শ্রেষ্ঠ জিআরও নির্বাচিত হন।

শ্রেষ্ঠত্ব অর্জনকারী থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত অফিসারগণের হাতে পুলিশ সুপার ক্রেস্ট ও ধন্যবাদপত্র তুলে দেন।

অপরাধ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর ও মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও থানার অফিসার ইনচার্জগণ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত অফিসারগণের হাতে মৌলভীবাজার পুলিশ সুপারের ক্রেস্ট প্রদান

আপডেট সময় ০১:৫১:১৪ অপরাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২