ঢাকা ০১:২৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান

বিয়ের একদিন পর সড়ক দুর্ঘটনায় স্বামী হারালেন নববধূ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৩১:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
  • / ৫০৩ বার পড়া হয়েছে

বিয়ের আনন্দ বিষাদে পরিণত হয়েছে। বৌভাতের দিন বাড়িতে অতিথিদের রেখে বাজারে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন সাজেদুর রহমান (২৪)।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁর আত্রাই
উপজেলার সুটকিগাছা এলাকায় আত্রাই-বান্ধাইখাড়া সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাজেদুর রহমান উপজেলার নন্দনালী গ্রামের আজাদুর রহমানের ছেলে

নিহত সাজেদুর রহমানের ভগ্নিপতি রতন ইসলাম বলেন, শনিবার সাজেদুরের বাড়িতে বৌভাতের আয়োজন করা হয়। সাজেদুর বাড়ি থেকে মোটরসাইকেল যোগে তার ভগ্নিপতিকে সঙ্গে নিয়ে উপজেলার ভবানীপুর বাজারে দই কিনে বাড়ি ফেরার পথে উপজেলার সুঁটকিগাছা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গুরুত্বর আহত হয়। স্থানীয়দের সহযোগিতায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আত্রাই থানার তদন্ত (ওসি) লুৎফর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় মৃত্যুও খবর পেয়েছি। বিষয়টি খুবই দু:খজনক।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিয়ের একদিন পর সড়ক দুর্ঘটনায় স্বামী হারালেন নববধূ

আপডেট সময় ০৩:৩১:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪