ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী

বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৩৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
  • / ২৯৭ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কুকুরের আক্রমণ থেকে বিরল প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে।
প্রাণীটি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজলের কাছে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) শ্রীমঙ্গল উপজেলার নিমাই শিব বাড়ির শংকরসেনা গ্রামের গড় পাড়া এলাকা থেকে বানরটি উদ্ধার করেন পথচারী জুনু মিয়া।

স্বপন দেব সজল জানান, ‘বিরল এই লজ্জাবতী বানরটি গ্রামে ঢুকে ধীরে ধীরে হাঁটছিল। এ সময় একটি কুকুর হঠাৎ তাকে আক্রমণ করলে সে ভীত হয়ে পড়ে যায়। কুকুরের চিৎকারে পথচারী জুনু মিয়া এগিয়ে এসে বানরটিকে উদ্ধার করেন।

তিনি আরও জানান, বর্তমানে লজ্জাবতী বানরটি সেবা ফাউন্ডেশনের আশ্রয়ে সুস্থ আছে। পরে বন বিভাগের কাছে এটি হস্তান্তর করা হবে।

পথচারী জুনু মিয়া বলেন, কুকুরের চিৎকারে কাছে গিয়ে লজ্জাবতী বানরটি ভীত হয়ে পড়ে আছে। পরে উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দিলে তারা নিয়ে যায়। তবে বানরটি সুস্থ আছে।

শ্রীমঙ্গলস্থ বন্যপ্রাণী প্রকৃতি সংরক্ষণ বিভাগের এসিএফ জামিল খাঁন বলেন,শুনেছি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। ২/১দিনের লাউয়াছড়া বনে অবমুক্ত করা হবে।

উল্লেখ্য, আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) লজ্জাবতী বানরকে বিপন্ন প্রাণী হিসেবে লাল তালিকাভুক্ত করেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

আপডেট সময় ০৭:৩৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫