ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শ্রীমঙ্গলে শহীদ ওসমান হাদি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মৌলভীবাজারে শপথের পর বিএনপির উদ্যাগে ব্যানার-ফেস্টুন অপসারণ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন তারেক রহমান মৌলভীবাজার কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর বার্ষিক খেলাধুলা ও পুরস্কার বিতরন মৌলভীবাজারে চলন্ত যাত্রীবাহী বাসে পাথর নিক্ষেপ যাত্রীরা হতাশ মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক জয়নুল হক পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান

বিলাস সাগরে ‘পুষ্পা’-অভিনেত্রী রশ্মিকা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৩১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২
  • / ৪৩১ বার পড়া হয়েছে

২০১৬ সালে অভিনয়ে আত্মপ্রকাশ। তার পর থেকে সাফল্যের রেখা আকাশ ছুঁতে চলল রশ্মিকা মন্দান্নার। ‘কিরিক পার্টি’ থেকে ‘গীতগোবিন্দম’ হয়ে ‘পুষ্পা: দ্য রাইজ’— বহু হিট ছবি উপহার দিয়েছেন অভিনেত্রী।

খ্যাতি বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে সম্পত্তির পরিমাণও। বিলাসবহুল বহুমূল্য গাড়ির সংগ্রহ তৈরি করে ফেলেছেন ইতিমধ্যেই। তাঁর গ্যারাজে রয়েছে মার্সিডিজ সি ক্লাস, অডি কিউ থ্রি আর রেঞ্জ রোভারের মতো গাড়িও। রিয়্যাল এস্টেটেও বিপুল বিনিয়োগ করেছেন রশ্মিকা, এ কথা জানা গিয়েছে। বেঙ্গালুরুতে তাঁর বর্তমানে একটি বিশাল প্রাসাদ রয়েছে, যার মূল্য ৪ কোটি টাকা। মুম্বইতেও তিনি এক বিলাসবহুল বাড়ির মালকিন বলে খবর।

স্বল্প সময়ে ইন্ডাস্ট্রিতে জায়গা পাকা করে নিয়েছেন রশ্মিকা। বর্তমানে দক্ষিণের সব থেকে বেশি উপার্জনকারী অভিনেত্রীদের মধ্যে রয়েছেন তিনি। ছবি পিছু ৪ কোটি টাকা পারিশ্রমিক নেন এখন। সব মিলিয়ে তাঁর সম্পত্তির পরিমাণ এখন ৪৫ কোটি টাকারও বেশি বলে জানাচ্ছে বিভিন্ন সূত্র।

যদিও অভিনেত্রী বর্তমানে বড় বড় কাজের সূত্রেই শিরোনামে রয়েছেন, তবু তাঁর প্রেম নিয়েও কানাঘুষো শোনা যাচ্ছে সম্প্রতি। বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে তাঁর প্রণয়-সম্পর্ক তৈরি হয়েছে বলে খবর।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিলাস সাগরে ‘পুষ্পা’-অভিনেত্রী রশ্মিকা

আপডেট সময় ০৩:৩১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২