ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শ্রীমঙ্গলে শহীদ ওসমান হাদি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মৌলভীবাজারে শপথের পর বিএনপির উদ্যাগে ব্যানার-ফেস্টুন অপসারণ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন তারেক রহমান মৌলভীবাজার কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর বার্ষিক খেলাধুলা ও পুরস্কার বিতরন মৌলভীবাজারে চলন্ত যাত্রীবাহী বাসে পাথর নিক্ষেপ যাত্রীরা হতাশ মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক জয়নুল হক পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান

বিয়ে করলেন সানাই, পাত্র কে?

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:১১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২
  • / ৬৩৯ বার পড়া হয়েছে

আলোচিত-সমালোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব বিয়ে করেছেন। পাত্র আবু সালেহ মুসা একটি বেসরকারি ব্যাংকে কর্মরত আছেন।

শুক্রবার (২৭ মে) বিয়ের পিঁড়িতে বসেছেন আলোচিত এই অভিনেত্রী।

পাত্র নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়ন দক্ষিণ দুরকুঠি এলাকার বাসিন্দা। তার পিতার নাম আনছার আলি।

সানাই সাবেক এক মন্ত্রীকে বিয়ে করছেন— এমন খবর প্রকাশ পেয়েছিল ২০১৯ সালে। সেসময় একটি সংবাদমাধ্যমকে আলোচিত এই অভিনেত্রী নিজেই সে খবরের সত্যতা নিশ্চিত করে বলেছিলেন, ‘পারিবারিকভাবেই বিয়ে করতে যাচ্ছি। আজ (২৩ ফেব্রুয়ারি) সকালে আমাদের বাগদান হয়ে গেল। আমার বাসাতেই আয়োজন হলো। সবার কাছে দোয়া চাই আমার নতুন জীবনের জন্য।

তারপর সে বিয়ে নিয়ে তেমন কিছু আর শোনা যায়নি। তিনবছর পর আবার বিয়ের পিঁড়িতে বসলেন এই অভিনেত্রী। তবে এ প্রসঙ্গে সানাইর সঙ্গে যোগাযোগ করলে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। জানা যায়, অনেকটা চুপিসারে বিয়েটা সারছেন এই অভিনেত্রী।

অভিনেত্রী হিসেবে ক্যারিয়ারে সুবিধা করতে পারেননি সানাই। আলোচিত হওয়ার বদলে বিভিন্ন কর্মকাণ্ডের কারণে সমালোচিতই হয়েছেন বেশি। গত বছর অভিনয় ছেড়ে আল্লাহর পথে বাকি জীবন কাটানোর ঘোষণা দিয়েছিলেন তিনি। তারপর থেকেই হিজাব পরে সামাজিক যোগাযোগমাধ্যমে উপস্থিত হতে দেখা যেত তাকে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিয়ে করলেন সানাই, পাত্র কে?

আপডেট সময় ০৩:১১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২