ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময়

বৃক্ষরোপণ অভিযান সফলে শিক্ষার্থীদের কাজ করতে হবে….পরিবেশমন্ত্রী

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:১৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২
  • / ৭৮২ বার পড়া হয়েছে

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, সরকারের উদ্যোগে দেশব্যাপী পরিচালিত বৃক্ষরোপণ অভিযান সফল করতে শিক্ষার্থীদের জোরালো ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, আগামী জুন মাসে বৃক্ষরোপণ অভিযান বাস্তবায়ন করা হবে। এ কার্যক্রমে সকল শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি ছাত্রছাত্রীরা আরও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করলে সরকারের এ উদ্যোগ সফল হবে, দেশের পরিবেশ উন্নত হবে।

শুক্রবার, ২২ এপ্রিল সরকারি তিতুমীর কলেজে সিলেট বিভাগ ছাত্রকল্যাণ সমিতি আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে দিনরাত কাজ করে চলেছেন। সরকারের সাথে শিক্ষার্থীদেরও দেশের উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে। এজন্য  প্রথমেই নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে,  নিজেদের যোগ্য করে তুলতে হবে। নিয়মিত পড়াশোনা করতে হবে, পাশাপাশি নিজ নিজ এলাকায় শিক্ষা বিস্তারে কাজ করতে হবে।

জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতি, তিতুমীর কলেজ শাখার সভাপতি ফরহাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত কলেজের অধ্যক্ষ প্রফেসর তালাত সুলতানা প্রমুখ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বৃক্ষরোপণ অভিযান সফলে শিক্ষার্থীদের কাজ করতে হবে….পরিবেশমন্ত্রী

আপডেট সময় ০৩:১৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২