ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী

বৈরী আবহাওয়াতেও জমে উঠেছে মৌলভীবাজারের কোরবানির হাট

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:০৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
  • / ২৭৬ বার পড়া হয়েছে

আর মাত্র একদিন পরেই উদযাপিত হবে মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ। বৈরী আবহাওয়ার মধ্যেও কোরবানি ঘিরে মৌলভীবাজারে জমে উঠতে শুরু করেছে গবাদি পশুর হাট।

সামর্থ্য অনুযায়ী পছন্দের পশু কেনার জন্য হাটে ছুটছেন ক্রেতারা। দরদাম করে পছন্দের গরু কিনে ঘরে ফিরছেন অনেকেই। ক্রেতা সমাগম বাড়তে থাকায় খুশি বিক্রেতারা। অন্যদিকে এবার কোরবানির পশুর দাম নিয়ে সন্তুষ্ট ক্রেতারাও।

বৃহস্পতিবার (৫ জুন) মৌলভীবাজারের বিভিন্ন বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার এখন পর্যন্ত গরুর দাম গত বছরের তুলনায় কম আছে। বিক্রেতাদের দাবি, গত বছরের তুলনায় এবার লাখে ২০-৩০ হাজার টাকা কমে পাওয়া যাচ্ছে গরু। ক্রেতারাও জানিয়েছেন গত বছরের তুলনায় এবার গরু কিছুটা কমে কেনা সম্ভব হচ্ছে।

হাটে গরু ছাড়াও ছাড়াও মিলছে বিভিন্ন জাতের খাসি, মহিষ, ছাগল ও ভেড়া। এদিকে ভাটা পড়েছে বড় গরুর ব্যবসায়। অন্যান্য বছরের তুলনায় এবার চাহিদা অনেক কমে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন বড় গরুর ব্যবসায়ীরা।

ব্যাপারী ও খামারিরা বলছেন, হাটে মাঝারি ও ছোট আকারের গরুর চাহিদা বেশি। বড় গরু দরদাম হলেও বিক্রি হচ্ছে কম। ফলে এসব গরুর বেশিরভাগই ফেরত নিয়ে যেতে হবে এবার।
এখনো দেশের বিভিন্ন জেলা থেকে পশু আসছে হাটে। শেষ দুইদিনে বিক্রি আরও বাড়বে বলেই আশা ব্যাপারীদের।

এদিকে কোরবানির পশুর হাটগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আইনপ্রয়োগকারী সংস্থাগুলো মৌলভীবাজারের কোরবানির হাটগুলোতে শান্তিপূর্ণ, নিরাপদ ও চাঁদাবাজিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলে জনগণকে আশ্বস্ত করেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বৈরী আবহাওয়াতেও জমে উঠেছে মৌলভীবাজারের কোরবানির হাট

আপডেট সময় ০৯:০৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫