ঢাকা ০১:২০ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন তারেক রহমান মৌলভীবাজার কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর বার্ষিক খেলাধুলা ও পুরস্কার বিতরন মৌলভীবাজারে চলন্ত যাত্রীবাহী বাসে পাথর নিক্ষেপ যাত্রীরা হতাশ মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক জয়নুল হক পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন

ব্যর্থতার চাপ ও সমালোচনার মুখে সিলেট ছাড়লেন ডিসি মুরাদ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:১৯:৩১ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • / ৪৪১ বার পড়া হয়েছে

সিলেটের পাথর লুট ঠেকাতে ব্যর্থতার চাপ ও সমালোচনার মুখে জেলা প্রশাসক (ডিসি) শের মাহবুব মুরাদ বুধবার সিলেট ছাড়েছেন।

বুধবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীরা তাকে বিদায়ী সংবর্ধনা দেন।

পরে বেলা ১২টার দিকে তিনি সরকারি গাড়িতে করে কার্যালয় ত্যাগ করেন। এসময় তার গানম্যানও উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক কার্যালয়ের এক শীর্ষ কর্মকর্তা জানান, নবনিযুক্ত জেলা প্রশাসক মো. সারোয়ার আলম বৃহস্পতিবার সিলেটে যোগ দেবেন। এর আগে স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক সূবর্ণা সরকার ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্ব পালন করবেন।

গত সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় শের মাহবুব মুরাদকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে পদায়ন করেছে। তিনি গত বছরের ২৪ সেপ্টেম্বর সিলেটের ডিসি হিসেবে দায়িত্ব নেন। তার দায়িত্বকালে জাফলং, ভোলাগঞ্জ, সাদাপাথরসহ বিভিন্ন কোয়ারি থেকে ব্যাপক বালু-পাথর লুটের অভিযোগ ওঠে। বিশেষ করে সাদাপাথরে নজিরবিহীন লুটপাট দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে।

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সম্প্রতি বলেন, “পাথর লুটে স্থানীয় প্রশাসনের দায় রয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” তার এমন মন্তব্যের পরদিনই ডিসি মুরাদকে ওএসডি করা হয়। একই দিনে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারাও স্থানীয় প্রশাসনের ব্যর্থতা স্বীকার করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, নতুন জেলা প্রশাসক হিসেবে মো. সারোয়ার আলমকে নিয়োগ দেওয়া হয়েছে।

সিলেটে ৫১টি কোয়ারির মধ্যে আটটি বড় পাথর কোয়ারি অবস্থিত। এছাড়া সাদাপাথর, জাফলং, বিছনাকান্দি, উৎমাছড়া এবং অন্তত ১০টি পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিত পাথর উত্তোলনের স্থান রয়েছে।

২০২০ সালের পর পরিবেশগত ক্ষতির কারণে কোয়ারি ইজারা বন্ধ থাকলেও রাজনৈতিক ও ব্যবসায়ী চাপের কারণে বারবার ইজারা চালুর চেষ্টা করা হয়েছে। সরকার অনুমতি না দেওয়ায় গত এক বছর ধরে প্রকাশ্যেই অবৈধভাবে পাথর লুট চলে আসছিল, যা সমালোচনার জন্ম দিয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ব্যর্থতার চাপ ও সমালোচনার মুখে সিলেট ছাড়লেন ডিসি মুরাদ

আপডেট সময় ১০:১৯:৩১ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫