ঢাকা ০৭:০২ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী

বড়লেখায় পঁচা মরিচ ও রঙ মিশিয়ে গুঁড়া মরিচ তৈরির কারখানার সন্ধান ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৪৯:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২
  • / ৩৯৪ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্ক: ভালো কাঁচা মরিচের সঙ্গে পঁচা মরিচ ও রঙ মিশিয়ে গুঁড়া মরিচ তৈরি করে দীর্ঘদিন ধরে তা বাজারজাত করা হচ্ছিল। মৌলভীবাজারের বড়লেখায় এমন একটি কারখানার সন্ধান পেয়ে সেখানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৩০ অক্টোবর) দুপুরে বড়লেখা পৌরসভার পানিধার এলাকায় অবস্থিত ওই কারখানায় এই অভিযান চালানো হয়। এসময় কারখানার মালিক আশিকুজ্জামানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি প্রায় ২ টন ভেজাল মরিচ ধ্বংস করা হয়েছে

আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন। অভিযানে সহায়তা করেছে বড়লেখা থানা পুলিশ।

আদালত সূত্রে জানা গেছে, বড়লেখা পৌরসভার পানিধার এলাকায় বিএসটিআইয়ের অনুমোদন নিয়ে মেসার্স ইশাবা ট্রেডিং কর্পোরেশন নামে একটি কারখানায় দীর্ঘদিন ধরে ভালো মরিচের সঙ্গে পঁচা মরিচ ও রঙ মিশিয়ে গুঁড়া মরিচ তৈরি করে তা বাজারজাত করছিল-এমন খবর পেয়ে রোববার দুপুরে ওই কারখানায় অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন। এসময় সেখান থেকে প্রায় ২ টন পঁচা মরিচ জব্দ করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর (৪৩) ধারায় কারখানার মালিক আশিকুজ্জামানকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ করে তা আদায় করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন বলেন, বিএসটিআইয়ের অনুমোদন নিয়ে মেসার্স ইশাবা ট্রেডিং কর্পোরেশন দীর্ঘদিন ধরে ভালো মরিচের সঙ্গে পঁচা মরিচ ও রঙ মিশিয়ে বাজারজাত করছে। অভিযান চালিয়ে কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া জব্দ করা প্রায় ২ টন ভেজাল মরিচ ফায়ার সার্ভিসের সহযোগিতায় ধ্বংস করা হয়েছে। কারখানাটির লাইসেন্স বাতিলের জন্য বিএসটিআইয়ের কর্মকর্তাকে বলা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বড়লেখায় পঁচা মরিচ ও রঙ মিশিয়ে গুঁড়া মরিচ তৈরির কারখানার সন্ধান ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় ১১:৪৯:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২