ঢাকা ০৯:২২ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
কোটচাঁদপুরে জামায়াতের নারী সমাবেশ অনুষ্ঠিত ধানের শীষে ভোট দিন, বিগত সতেরো বছরে উন্নয়ন বঞ্চিত রাজনগরের উন্নয়নের দায়িত্ব আমি নেব: নাসের রহমান ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর করা হবে… জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান চা শ্রমিকদের অধিকার রক্ষায় সংসদে বিল আনার ঘোষণা এম নাসের রহমানের কোটচাঁদপুর গলায় ফাঁ-স দিয়ে আ ত্ম হ ত্যা মৌলভীবাজারে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মা–বোনসহ পরিবারের সবাইকে ভোট কেন্দ্রে নেওয়ার আহ্বান নাসের রহমান ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি মোতায়েন লেঃ কর্ণেল মোঃ আতাউর রহমান কোটচাঁদপুরে বিপুল পরিমাণ অ্যালকোহলসহ আটক ১ কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদ কর্মীদের নিয়ে মতবিনিময় সভা

ভয়াবহ দাবানল কানাডায়

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:০১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩
  • / ৪৭২ বার পড়া হয়েছে

উত্তর আমেরিকার দেশ কানাডার বিভিন্ন জায়গায় দাবানলের সূত্রপাত হয়েছে। ব্রিটিশ কলম্বিয়া থেকে শুরু করে পূর্বাঞ্চলের কিউবেক পর্যন্ত বর্তমানে প্রায় ১ হাজার সক্রিয় দাবানল জ্বলছে।

ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের কেলোনাতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। অপরদিকে উত্তর-পশ্চিমাঞ্চলগুলোর রাজধানী ইয়েলোনাইফের বাসিন্দাদের সরিয়ে নিতে হবে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

আর এমন ঘোষণার পর ইয়োলোনাইফের সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক দেখা গেছে। সেখানকার বাসিন্দারা শহর ছাড়ার জন্য সব ধরনের চেষ্টা করছেন। বিশেষ করে উদ্ধারকারী বিমানে করে পালানোর চেষ্টা করছেন তারা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিমানের আসন বুক করার জন্য শত শত মানুষকে স্থানীয় একটি স্কুলে লাইন ধরতে দেখা গেছে।

তবে এদিন বিকেল বেলা স্থানীয় সরকারের যোগাযোগ বিভাগের পরিচালক আমি কেনেডি জানান, উদ্ধারকারী বিমানে করে চারশর বেশি বাসিন্দাকে সরানো সম্ভব নয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ভয়াবহ দাবানল কানাডায়

আপডেট সময় ১০:০১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩