ঢাকা ০৬:১১ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজারে শপথের পর বিএনপির উদ্যাগে ব্যানার-ফেস্টুন অপসারণ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন তারেক রহমান মৌলভীবাজার কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর বার্ষিক খেলাধুলা ও পুরস্কার বিতরন মৌলভীবাজারে চলন্ত যাত্রীবাহী বাসে পাথর নিক্ষেপ যাত্রীরা হতাশ মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক জয়নুল হক পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন

ভারতের আহমেদাবাদে বিমান বিধ্বস্ত

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:১৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • / ২৬৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান। লন্ডনগামী বিমানটিতে ২৫০ জনেরও বেশি যাত্রী ছিলেন বলে জানা গেছে। বিমানটি দুপুর ১টা থেকে ২টার মধ্যে বিধ্বস্ত হয়। খবর এনডিটিভি
প্রত্যক্ষদর্শীদের মতে, উড্ডয়নের কিছুক্ষণ পরই বিকট শব্দ শোনা যায় এবং আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। ঘটনাস্থলে মুহূর্তেই পৌঁছে যায় ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল। অন্তত দুই ডজন অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।
গুজরাট রাজ্য পুলিশ কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সর্দার বল্লভভাই প্যাটেল আহমেদাবাদ বিমানবন্দরে উড্ডয়নের সময় এয়ার ইন্ডিয়ার বিমানটি বিধ্বস্ত হয়। এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ১৭১ লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার এলাকায় সমস্ত যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে এবং নিরাপত্তার স্বার্থে বিশাল এলাকা ঘিরে রাখা হয়েছে। এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়া হয়নি।
ভারতের বেসামরিক বিমান চলাচল বিষয়ক একটি সূত্র রয়টার্সকে বলেছে, এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত বিমানটি লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে যাওয়ার পথে আহমেদাবাদের আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছে। আহমেদাবাদের সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই এয়ার ইন্ডিয়ার ওই বিমান বিধ্বস্ত হয়েছে।
এদিকে দেশটির টেলিভিশন চ্যানেলগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, উড্ডয়নের পরপরই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানটির ধ্বংসাবশেষে আগুন ধরে গেছে এবং ঘন কালো ধোঁয়া আকাশে উড়ছে। বিমানবন্দরের কাছাকাছি আবাসিক এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে।
ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানবন্দরের খুব কাছেই ভেঙে পড়ে। এতে পাইলট ক্রুসহ মোট ২৪২ জন আরোহী ছিলেন। ধ্বংসস্তূপের মধ্যে কাজ করছেন উদ্ধারকর্মীরা। কতজন যাত্রী প্রাণ হারিয়েছেন বা আহত হয়েছেন, তা এখনো স্পষ্ট নয়। তবে তাদের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় এয়ার ইন্ডিয়ার একজন মুখপাত্র বলেছেন, ‘‘আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইকগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই১৭১ দুর্ঘটনার কবলে পড়েছে। এই মুহূর্তে আমরা বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছি এবং শিগগিরই এই বিষয়ে পরবর্তী হালনাগাদ তথ্য জানানো হবে।’’
বিমান পরিবহন মন্ত্রক ও এয়ার ইন্ডিয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।
বিমান দুর্ঘটনার ঘটনা সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুজরাটের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ কমিশনারের সাথে কথা বলেছেন। তিনি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন।
অন্যদিকে দেশটির ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, একটি বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। তবে তিনি এই বিষয়ে বিস্তারিত আর কোনও তথ্য জানাননি।
উল্লেখ্য, বিধ্বস্ত এআই১৭১ ফ্লাইটটি বোয়িংয়ের ৭৮৭-৮ ড্রিমলাইনার। এই বিমান প্রায় ৩০০ যাত্রী পরিবহন করতে পারে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ভারতের আহমেদাবাদে বিমান বিধ্বস্ত

আপডেট সময় ০৯:১৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫