ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
চ্যানেল এস-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে মৌলভীবাজারে শীতবস্ত্র বিতরণ ও কেক কেটে উদযাপন মবশ্বির-রাবেয়া ট্রাস্টের উদ্যোগে ১১ তম ফ্রি চক্ষু শিবির উদ্বোধন থার্স্ট ফর নলেজ মৌলভীবাজারের সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো: র‍্যাফেল ড্রতে জিতে নিন স্মার্টফোন সিংকাপন আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সংর্বধনা মৌলভীবাজার-৩: আহমদ বিলালের নির্বাচনী উঠান বৈঠকে উন্নয়ন ও দুর্নীতি নির্মূলের প্রতিশ্রুতি বীজ বপন করেছি, এখন ফসল ঘরে তুলতে হবে”— এম নাসের রহমান যারা অপরাধের সাথে যুক্ত নয়, তাদের সাথে কোনো অবিচার করা হবে না… শ্রীমঙ্গলে নাহিদ সাংবাদিক কার্ড ম্যানুয়ালি ইস্যু করবে ইসি বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন মৌলভীবাজারে বিক্ষোভ কর্মসূচি

ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশী দুই নাগরিককে পিটিয়ে আহত করেছে বিএসএফ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:২৫:৩১ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩
  • / ৬৪৯ বার পড়া হয়েছে

জুড়ী প্রতিনিধিঃ ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশী দুই নাগরিককে বেধড়ক পিটুনি দিয়ে মৌলভীবাজারের জুড়ী উপজেলার লাঠিটিলা সীমান্ত এলাকায় ফেলে যায় ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ)।
সোমবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য জুড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে।

তারা হচ্ছে জাহাঙ্গীর আলী (২৪), পিতা- আমসারী আলী (ভান্ডারী), গ্রাম- আটঘুরীপাড়া, থানা- ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম ও হৃদয় শেখ (২৪), পিতা- আজগর শেখ, গ্রাম- নতুনবাজার চর, থানা- রুপসা, খুলনা।
হাসপাতালে চিকিৎসারত জাহাঙ্গীর ও হৃদয় জানান- কাজের উদ্দেশ্যে ২১ জুলাই খাগড়াছড়ি সীমান্ত দিয়ে ওরা ভারতে যায়। সেখান থেকে ট্রেনে করে আগরতলা যাচ্ছিল। কিন্তু টিকিট না থাকায় টিটিই তাদের আটক করে পিটুনি দিয়ে স্থানীয় থানায় হস্তান্তর করে। ওই থানায় দুই রাত রেখে উলঙ্গ করে অমানবিক মারপিট করা হয়। রবিবার বিএসএফ-এর নিকট তাদের হস্তান্তর করে পুলিশ। বিএসএফ তাদেরকে ক্যাম্পে আটকে রেখে তৃতীয় দফা পিটুনির পর সোমবার (২৪ জুলাই) ভোরে মৌলভীবাজারের জুড়ীর লাঠিটিলা সীমান্তের ১৮০০ থেকে ১৮০১ নাম্বার পিলার দাগ নালাপুঞ্জি নামক গেইটের মধ্য দিয়ে বাংলাদেশ সীমান্তের নদীতে ফেলে যায়। এদের একজন স্থানীয় লোকজনকে বিষয়টি জানালে স্থানীয়রা বিজিবি-কে খবর দেয়। লাঠিটিলা ক্যাম্পের বিজিবি সদস্যরা পুলিশকে খবর দেন এবং তাদেরকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ৫২ ব্যাটালিয়নের লাঠিটিলা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মোহাম্মদ গাউস ঘটনার সত্যতা স্বীকার করলে ও কোনো মন্তব্য করতে রাজী হন নি তিনি।
জানতে চাইলে জুড়ী থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, বিজিবির অভিযোগ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে তাদের অবস্থা খারাপ হওয়ার কারনে চিকিৎসাধীন আছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশী দুই নাগরিককে পিটিয়ে আহত করেছে বিএসএফ

আপডেট সময় ০২:২৫:৩১ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩