ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদ কর্মীদের নিয়ে মতবিনিময় সভা কিশোর গ্যাং তো দূরে থাক, কোনো গ্যাংই থাকবে না—সব গ্যাং মনু নদে ভেসে যাবে: জিরো টলারেন্সে নাসের রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে মতবিনিময় নির্বাচনী উত্তাপে মৌলভীবাজারে যুবদল নেতাদের নামে ফেসবুক অপপ্রচার, থানায় দুই জিডি ধানের শীষের পক্ষে গণজোয়ার প্রচারণায় ইঞ্জিনিয়ার আমিরা রহমান ধানের শীষে বিজয় হলে রাজনগর–মৌলভীবাজারে শুরু হবে ব্যাপক উন্নয়ন: নাসের রহমান মৌলভীবাজারে গরুর খামারে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ দুটি মতবিনিময় সভায় হিন্দু নেতাদের ধানের শীষে ঐক্যবদ্ধ সমর্থন নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই….সেনা প্রধান কুলাউড়ায় মাধবের টিলা থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অভিযোগ

ভারত-বাংলাদেশ গভর্নমেন্টাল অধীন প্রকল্প মনিটরিং সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:২৩:০১ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২
  • / ৬৫০ বার পড়া হয়েছে

ভারত-বাংলাদেশ গভর্নমেন্টাল লাইনস অফ ক্রেডিটের (এলওসি) অধীন প্রকল্পসমূহ পর্যালোচনা করার জন্য উচ্চ পর্যায়ের প্রকল্প মনিটরিং কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে গত ২৭ মার্চ এই সভা অনুষ্ঠিত হয়েছে বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে সহ-সভাপতিত্ব করেন ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী এবং বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মিস ফাতিমা ইয়াসমিন। প্রতিনিধিদের মধ্যে বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, অর্থ বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতীয় হাই কমিশন ও এক্সিম ব্যাংক অফ ইন্ডিয়ার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই দ্বিপাক্ষিক বৈঠকটি প্রক্রিয়াগত সমস্যাগুলিকে মোকাবিলা করে এবং ভবিষ্যৎ পরামর্শ দিয়ে প্রকল্পগুলির বাস্তবায়নকে আরও ত্বরান্বিত করার জন্য গৃহীত কযেকটি যৌথ উদ্যোগের মধ্যে অন্যতম। বৈঠকে উভয় পক্ষ ৩ জানুয়ারি ২০২১ তারিখে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের প্রকল্প মনিটরিং কমিটির প্রথম সভায় গৃহীত সিদ্ধান্তগুলি বাস্তবায়নের অবস্থা পর্যালোচনা করেছে ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ভারত-বাংলাদেশ গভর্নমেন্টাল অধীন প্রকল্প মনিটরিং সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৩:২৩:০১ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২