ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
চলে গেলেন কোটচাঁদপুরের প্রথম নির্বাচিত উপজেলা চেয়ারম্যান বড়লেখায় ৫২ বিজিবির হাতে ধরা পড়েছে ভারতীয় চা পাতা,জিরা ও মদ সংরক্ষিত নারী সংসদ সদস্য বেগম খালেদা রব্বানী দেখতে হাসপাতালে এমপি নাসের রহমান অপপ্রচারের বিরুদ্ধে মৌলভীবাজার জেলা বিএনপির প্রতিবাদ মৌলভীবাজারে “বর্ণমালার মিছিল” নামে এক ব্যতিক্রমধর্মী শোভাযাত্রা বাবা তারেক রহমানকে নিয়ে মেয়ে জাইমা রহমানের পোস্ট জাসাস মৌলভীবাজার পৌর আহবায়ক কমিটি গঠন পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নি-হ-ত ৩ একুশের প্রথম প্রহরে মৌলভীবাজার শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে হাজারো মানুষের ঢল শনিবার মৌলভীবাজারে আসছেন না প্রবাসী কল্যাণ মন্ত্রী

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলাম

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৩৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪
  • / ৫৩৩ বার পড়া হয়েছে

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এমন পরিস্থিতিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মো. আশফাকুল ইসলামকে।

শনিবার (১০ আগস্ট) বিকেলে সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিচারপতি মো. আশফাকুল ইসলাম ২০২২ সালের ৮ ডিসেম্বর আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নেন। এর আগে ২০০৩ সালের ২৭ আগস্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান তিনি। দুই বছর পর ২০০৫ সালের ২৭ আগস্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে স্থায়ী নিয়োগ পান।

আশফাকুল ইসলাম মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পূর্ব খলিলপুর গ্রামে ১৯৫৯ সালের ১৫ জুলাই জন্মগ্রহণ করেন। তারা পিতার নাম এ কে এম নূরুল ইসলাম, মাতা জাহানারা আরজু।

এদিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ৫ বিচারপতি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। আজকের মধ্যে তারা রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র জমা দেবেন বলে জানা গেছে।

পদত্যাগ করতে যাওয়া আপিল বিভাগের ৫ বিচারপতি হলেন, বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলাম

আপডেট সময় ০৬:৩৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪