ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান মৌলভীবাজারে ধানের শীষের ঐতিহাসিক শেষ মিছিল, ভোটকেন্দ্র পাহারার আহ্বান মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের

ভুয়া মোবাইল নম্বর ব্যবহার করে প্রতারণার চেষ্টা, সতর্ক থাকার আহবান জেলা প্রশাসন

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:০৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • / ৩২৯ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজারে জেলা প্রশাসকের নাম, ছবি ও পদবি অপব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি ও মোবাইল নম্বরের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার চেষ্টা চালানো হচ্ছে—এমন তথ্য পাওয়ার পর সবাইকে সতর্ক থাকার আহবান জানান জেলা প্রশাসন।

রোববার (১৪ ডিসেম্বর) জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা প্রশাসক বা জেলা প্রশাসন কার্যালয়ের সঙ্গে সম্পৃক্ত কোনো মোবাইল নম্বর ব্যবহার করে অর্থ, অনুদান, সহায়তা বা অন্য কোনো বিষয়ে যোগাযোগ করা হয় না। জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যক্তিগত মোবাইল নম্বর ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে এ ধরনের যোগাযোগের সুযোগ নেই।

এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে এ ধরনের ফোনকল, বার্তা বা অনলাইন যোগাযোগে বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

কেউ যদি এ ধরনের প্রতারণার শিকার হন, তবে নিকটস্থ থানায় অবহিত করার পাশাপাশি জেলা টপ্রশাসন, মৌলভীবাজার লিখিতভাবে জানানোর অনুরোধ করা হয়েছে।

প্রতারণা প্রতিরোধে জেলা প্রশাসন প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ভুয়া মোবাইল নম্বর ব্যবহার করে প্রতারণার চেষ্টা, সতর্ক থাকার আহবান জেলা প্রশাসন

আপডেট সময় ১০:০৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫