ঢাকা ১০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শ্রীমঙ্গলে শহীদ ওসমান হাদি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মৌলভীবাজারে শপথের পর বিএনপির উদ্যাগে ব্যানার-ফেস্টুন অপসারণ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন তারেক রহমান মৌলভীবাজার কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর বার্ষিক খেলাধুলা ও পুরস্কার বিতরন মৌলভীবাজারে চলন্ত যাত্রীবাহী বাসে পাথর নিক্ষেপ যাত্রীরা হতাশ মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক জয়নুল হক পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান

মনোনয়ন ফরম কিনলেন ক্রিকেটার সাকিব

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:১৪:২৬ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩
  • / ৬৭৪ বার পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ। বিক্রির প্রথম দিনেই তিনটি আসন থেকে দলটির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। আসন তিনটি হলো- মাগুরা-১, মাগুরা-২ এবং ঢাকা- ১০। আওয়ামী লীগের একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।

সূত্রটি জানায়, সাকিব আল হাসানের পক্ষে তার একজন প্রতিনিধি মনোনয়ন ফরমগুলো সংগ্রহ করেন।

এর আগে ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের হয়ে নির্বাচনে লড়াই করে নড়াইল-২ (লোহাগড়া-সদরের একাংশ) আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মাশরাফি বিন মর্তুজা। সেই বছরই নির্বাচনে অংশ নেয়ার কথা ছিল সাকিবের। যদিও তখন সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছিলেন এই অলরাউন্ডার। ৫ বছর পর সত্যিই নির্বাচনের মনোনয়ন কিনলেন সাকিব।

চলমান ভারত বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন সাকিব। যদিও বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স আশানুরূপ ছিল না। গ্রুপ পর্বের ৯ ম্যাচের মধ্যে দুটিতে জিতেছে বাংলাদেশ। এবারের আসরে ইনজুরির কারণে দুটি ম্যাচে খেলতে পারেননি সাকিব। ৭ ম্যাচে ২৬.৫৭ গড়ে রান করেছেন ১৮৬ রান। পুরো আসরে একটিতে মাত্র হাফ সেঞ্চুরি করেছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে ৬৫ বলে ৮২ রানের ইনিংস একটি ইনিংস খেলেছিলেন তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মনোনয়ন ফরম কিনলেন ক্রিকেটার সাকিব

আপডেট সময় ০৯:১৪:২৬ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩