ঢাকা ০৬:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজারে ধানের শীষের ঐতিহাসিক শেষ মিছিল, ভোটকেন্দ্র পাহারার আহ্বান মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের নাসের রহমানের সাথে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা মৌলভীবাজারে নির্বাচনী নিরাপত্তা নিয়ে যৌথ বাহিনীর মহড়া ধানের শীষ বিজয়ী হলে এম সাইফুর রহমানের অসমাপ্ত কাজ সম্পন্ন করা হবে” — সফিউর রহমান মৌলভীবাজার–৩ আসন দাঁড়িপাল্লার প্রার্থীকে ‘ভুয়া’ বললেন বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান মরহুম আরজু মিয়া স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট মেগা ফাইনাল এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল কোটচাঁদপুরে জামায়াতের নারী সমাবেশ অনুষ্ঠিত ধানের শীষে ভোট দিন, বিগত সতেরো বছরে উন্নয়ন বঞ্চিত রাজনগরের উন্নয়নের দায়িত্ব আমি নেব: নাসের রহমান

মন কেড়েছেন মধুমিতা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৫৮:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩
  • / ৫৮৮ বার পড়া হয়েছে

টেলিভিশনের পর্দায় অভিনয় করে মন কেড়েছেন সকলের। এরপর বড় পর্দাতেও নিজের অভিনয় প্রতিভার সাক্ষর রেখেছেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার। শোনা যাচ্ছে, ইতোমধ্যে বাংলার পাশাপাশি দক্ষিণী ছবিতেও অভিনয় করে ফেলেছেন এই নায়িকা।

কিছুদিন আগে খবর আসে, প্রথমবারের মতো বলিউডের ছবিতে নাম লিখিয়েছেন তিনি। বাঙালি পরিচালক প্রীতম মুখোপাধ্যায়ের হিন্দি ছবি ‘ফর্জ’-এ মুখ্য চরিত্রে অভিনয় করবেন মধুমিতা। এতে তার বিপরীতে অভিনয় করার কথা তনুজ ভিরওয়ানির। এবার কিছুটা দুঃসংবাদই এলো অভিনেত্রীর অনুরাগীদের জন্য।

চলতি সপ্তাহেই ছবিটি শুটিং ফ্লোরে যাওয়ার কথা ছিল। গুঞ্জন ছড়িয়েছে, এই ছবির শুটিং নাকি শুরুর আগেই বন্ধ হয়ে গিয়েছে। কবে শুরু হবে তা-ও জানেন না কেউ। এর পেছনে কারণ হিসেবে শোনা যাচ্ছে, ছবির জন্য বরাদ্দ হয়েছে যে বাজেট, তা নাকি খুবই বেশি। সূত্র বলছে, এখনই ততটা আয়োজন করে উঠতে পারেনি প্রযোজক।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মন কেড়েছেন মধুমিতা

আপডেট সময় ০৯:৫৮:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩