ঢাকা ০৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান মৌলভীবাজারে ধানের শীষের ঐতিহাসিক শেষ মিছিল, ভোটকেন্দ্র পাহারার আহ্বান মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের

মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:১৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩
  • / ৭১৬ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যগণের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ ডিসেম্বর) জেলা প্রশাসন ও মৌলভীবাজার পৌরসভা এর আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যগণের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বীর মুক্তিযোদ্ধা কফিল উদ্দিন। পবিত্র গীতা থেকে পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা বলরাম নাথ।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম,পুলিশ সুপার মো: মনজুর রহমান (পিপিএম বার),জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, পৌরসভা মেয়র ফজলুর রহমান, মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার,জেলা ইউনিট কমান্ড মো: জামাল উদ্দিন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মল্লিকা দে।

এছাড়াও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম গিয়াস,বীর মুক্তিযোদ্ধা দেওয়ান আব্দুল ওয়াহাব, বীরমুক্তিযোদ্ধা জামাল উদ্দিন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বীরমুক্তিযোদ্ধা আলী ইমামসহ শহীদ পরিবারের সদস্যগণ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ বলেন, জাতি আজ গভীর শ্রদ্ধা আর ভালোবাসার সাথে স্মরণ করবে সেই সব শহীদকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বপ্নের স্বাধীনতা। স্মরণ করবে সেইসব বীর সেনানীকে যারা শোষণ বঞ্চনার অবসান ঘটিয়ে অনাগত ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে প্রাণের মায়া ত্যাগ করে লড়াইয়ে অবতীর্ণ হয়েছিলেন। যেসব নর-নারীর সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা আজ স্বাধীন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সম্মান জানাবে পুরো জাতি।

আলোচনা সভা শেষে ১ শত ৯৫ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

আপডেট সময় ০৯:১৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩