ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান মৌলভীবাজারে ধানের শীষের ঐতিহাসিক শেষ মিছিল, ভোটকেন্দ্র পাহারার আহ্বান মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের

মানবতার গান-সুরের ভেলায় কমলগঞ্জে লালনকে স্মরণ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৪৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • / ১৬১ বার পড়া হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধিঃ বাউল সম্রাট ফকির লালন সাইয়ের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে মণিপুরী ললিতকলা একাডেমি।

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় মণিপুরী ললিতকলা একাডেমি অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।

মনিপুরী ললিতকলা একাডেমির সঙ্গীত প্রশিক্ষক সুতপা সিনহার সঞ্চালনায় ও একাডেমির ভারপ্রাপ্ত উপপরিচালক প্রভাষ চন্দ্র সিংহের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ মনসুর আলমগীর, শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ রাফি উদ্দিন ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর।

মানবতার ধর্ম প্রচারক ও আধ্যাত্মিক সাধক লালন সাঁইয়ের জীবন ও দর্শন নিয়ে আলোচনা করেন উপস্থিত অতিথিরা।

আলোচনা পর্ব শেষে বাউল সম্রাট লালন সাইয়ের অমর সৃষ্টি ও গান নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। স্থানীয় শিল্পী ও বাউল শিল্পীরা লালনের কালজয়ী গান গেয়ে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন। লালনের তিরোধান দিবসে তার দর্শন চর্চা ও সঙ্গীতের মাধ্যমে তাকে শ্রদ্ধা জানানো হয়।

মণিপুরী ললিতকলা একাডেমির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ, লালন ভক্ত ও বাউল শিল্পীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মানবতার গান-সুরের ভেলায় কমলগঞ্জে লালনকে স্মরণ

আপডেট সময় ০৯:৪৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫