ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান

মানবাধিকার কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান…মৌলভীবাজারে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:১২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৬৩৫ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্ক: জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেছেন,মানবাধিকার কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান। তাই সমাজের যেকোন ক্ষেত্রে যদি মানবাধিকার লঙ্ঘন হয়ে থাকে সেক্ষেত্রে আমাদেরকে জানান। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি)  দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মৌলভীবাজার জেলা মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ ও সুরক্ষা কমিটির সদস্যবৃন্দ এবং জেলার সুধীজনের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরোও বলেন,  দেশের সব জেলায় মানবাধিকার কমিশনের অফিস থাকার কথা থাকলেও সব জেলায় এখনো গড়ে ওঠেনি। তবে সব জেলাসহ সব উপজেলায় যাতে মানবাধিকার কমিশনের অফিস নির্মাণ করা যায় তাঁর জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি।

জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, গাজী সালাউদ্দিন, উপ পরিচালক জাতীয় মানবাধিকার কমিশন, মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য সেলিম রেজা ও পরিচালক কাজী আরফান আজিজ।

এছাড়া বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার সারওয়ার আলম, জাতীয় মানবাধিকার কমিশনের প্যানেল আইনজীবী এডভোকেট বিধান ভট্টাচার্য,প্রেসক্লাব সাধারণ সম্পাদক পান্না দত্ত,এখন টিভি প্রতিনিধি এম এ হামিদ প্রমুখ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মানবাধিকার কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান…মৌলভীবাজারে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান

আপডেট সময় ০৩:১২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪