ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজারে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মা–বোনসহ পরিবারের সবাইকে ভোট কেন্দ্রে নেওয়ার আহ্বান নাসের রহমান ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি মোতায়েন লেঃ কর্ণেল মোঃ আতাউর রহমান কোটচাঁদপুরে বিপুল পরিমাণ অ্যালকোহলসহ আটক ১ কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদ কর্মীদের নিয়ে মতবিনিময় সভা কিশোর গ্যাং তো দূরে থাক, কোনো গ্যাংই থাকবে না—সব গ্যাং মনু নদে ভেসে যাবে: জিরো টলারেন্সে নাসের রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে মতবিনিময় নির্বাচনী উত্তাপে মৌলভীবাজারে যুবদল নেতাদের নামে ফেসবুক অপপ্রচার, থানায় দুই জিডি ধানের শীষের পক্ষে গণজোয়ার প্রচারণায় ইঞ্জিনিয়ার আমিরা রহমান ধানের শীষে বিজয় হলে রাজনগর–মৌলভীবাজারে শুরু হবে ব্যাপক উন্নয়ন: নাসের রহমান

মাহি শুটিংয়ে ফিরলেন

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:২৬:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২
  • / ৫৩৪ বার পড়া হয়েছে

গেল ঈদে বেশকিছু কাজের মাধ্যমে প্রশংসিত হয়েছেন চলতি প্রজন্মের আলোচিত অভিনেত্রী সামিরা খান মাহি। বিশেষ করে তার অভিনীত ‘হাঙর’ নাটকটি প্রশংসিত হয়েছে সর্বমহলে।

অন্যদিকে ‘প্রয়োজন’ নাটকে মাহির লুক-অভিনয় নজর কেড়েছে। নতুন খবর হলো, রোজার ঈদের পর এ অভিনেত্রী একটি কাজের মাধ্যমে শুটিংয়ে ফিরলেন। আর সেটা হচ্ছে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মধ্য দিয়ে। যার নাম ‘চিড়’।

এটি পরিচালনা করছেন অভিনেত্রী রোকাইয়া জাহান চমক। এটিই তার পরিচালিত প্রথম কাজ। মূলত ফেস্টিভ্যালের জন্যই নির্মাণ করা হচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি। আর এতে অভিনয় করছেন সামিরা খান মাহি। তার সঙ্গে রয়েছেন সেমন্তি সৌমী। এরই মধ্যে শুটিংও হয়েছে।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নিয়ে মাহি বলেন, ঈদের পর প্রথম কাজ শুরু করলাম। এটি পরিচালনা করছে চমক। তার প্রথম কাজ এটি। খুব ভালো একটি প্রোডাকশন হচ্ছে। এখানে আমি ও সৌমী অভিনয় করছি। দুজন বান্ধবীর একসঙ্গে বেড়ে ওঠা ও তাদের জীবনের নানা বাঁক-বদল নিয়ে এর গল্প গড়ে উঠেছে।

মজার বিষয় হলো, এর শুটিংয়ে সবাই মেয়ে! পরিচালক, সিনেমাটোগ্রাফার, প্রোডাকশন থেকে শুরু করে প্রতিটি জায়গাতেই রয়েছে নারী। তাই অন্যরকম একটি আবহ কাজ করছে

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মাহি শুটিংয়ে ফিরলেন

আপডেট সময় ০৯:২৬:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২