ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
কোটচাঁদপুরে বিপুল পরিমাণ অ্যালকোহলসহ আটক ১ কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদ কর্মীদের নিয়ে মতবিনিময় সভা কিশোর গ্যাং তো দূরে থাক, কোনো গ্যাংই থাকবে না—সব গ্যাং মনু নদে ভেসে যাবে: জিরো টলারেন্সে নাসের রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে মতবিনিময় নির্বাচনী উত্তাপে মৌলভীবাজারে যুবদল নেতাদের নামে ফেসবুক অপপ্রচার, থানায় দুই জিডি ধানের শীষের পক্ষে গণজোয়ার প্রচারণায় ইঞ্জিনিয়ার আমিরা রহমান ধানের শীষে বিজয় হলে রাজনগর–মৌলভীবাজারে শুরু হবে ব্যাপক উন্নয়ন: নাসের রহমান মৌলভীবাজারে গরুর খামারে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ দুটি মতবিনিময় সভায় হিন্দু নেতাদের ধানের শীষে ঐক্যবদ্ধ সমর্থন নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই….সেনা প্রধান

মৌলভীবাজারে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:০৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২
  • / ৭৪৪ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রলীগ নেতাকর্মীরা।

শনিবার (২৮ মে) বিকালে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিলটি মৌলভীবাজারশহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনা পয়েন্ট শেষ হয় মিছিল।

ছাত্রলীগ নেতাকর্মীরা প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির প্রতিবাদ জানায়। তারা বিএনপি, ছাত্রদল, যুবদল নেতাকর্মীদের বিরুদ্ধে উন্নয়ন বাঁধাগ্রস্থ, দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারের অভিযোগ তুলে এসব প্রতিহত করার স্লোগান দেয়।

মৌলভীবাজার ছাত্রলীগের সভাপতি আমীর হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক মাহবুব আলম এর নেতৃত্বে এই বিক্ষোভ মিছিলে অংশ নেন জেলা, উপজেলার নেতাকর্মীরা।

নেতাকর্মীরা ‘দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে কটূক্তিকারী ও দেশে বিশৃঙ্খলাকারীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারী দেন। একই সঙ্গে মাঠে থেকে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার ঘোষণা দেন তারা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজারে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপডেট সময় ০৩:০৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২