ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী

মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে বনবিভাগের ফরেস্ট গার্ডের মৃ-ত্যু

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:০৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪
  • / ৭৭৮ বার পড়া হয়েছে

কুলাউড়া প্রতিনিধিঃ  মৌলভীবাজারের কুলাউড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহীন আহমদ (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত শাহীন উপজেলার হাজীপুর ইউনিয়নের তুকলি গ্রামের মরহুম আব্দুল জব্বাবের ছেলে। তিনি ভাটেরা বনবিভাগের ফরেস্ট গার্ড হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (৯ জুলাই) বিকেলে উপজেলার বরমচাল ইউনিয়নের খাদিমপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।

জানা গেছে, মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে অফিসিয়াল কাজ শেষে বরমচালের খাদিমপাড়া থেকে মোটরসাইকেলযোগে ভাটেরার উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন শাহীনসহ বনবিভাগের আরও এক কর্মকর্তা। ওই এলাকায় রাস্তার পাশে মোটরসাইকেলটি রেখে উপরে বসা ছিলেন শাহীন। এ সময় হঠাৎ বিপরীতদিক থেকে আসা একটি মোটরসাইকেল শাহীনের মোটরসাইকেলকে ধাক্কা দিলে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন শাহীনসহ অপর মোটরসাইকেলের আরোহী। পরে দ্রুত স্থানীয়রা তাদেরকে উদ্ধার করেএমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে নেওয়ার পর চিকিৎসক শাহীনকে মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) ক্যশৈন্যু মারমা মৌলভীবাজার২৪ ডট কমকে নিশ্চিত করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে বনবিভাগের ফরেস্ট গার্ডের মৃ-ত্যু

আপডেট সময় ০৯:০৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪