ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বিশ্বাসঘাতকদের ইতিহাস মানুষ ঘৃণাভরে স্মরণ করে: জাকারিয়া হোসেন জাকি নূরানী হিফজুল কোরআন মাদ্রাসায় পবিত্র রমজান উপলক্ষে ‘দারুল ক্বেরাত’ জামায়াত আমিরের সমাবেশস্থল পরিদর্শন করলেন এসপি নির্বাচনের নিরাপত্তায় কুলাউড়ায় বিজিবির ব্যাপক প্রস্তুতি যে দল কর্মজীবী নারীদের ‘বেশ্যা’ বলে, তাদের মন থেকে মুছে ফেলতে হবে” : নাসের রহমান বিএনপি প্রার্থী আলহাজ্ব শওকতুল ইসলাম শকুর সাথে হাজীপুর দলীয় নেতাকর্মীদের সাক্ষাৎ তারেক রহমান পালিয়ে যাননি, ইতিহাস বিকৃত করছে জামায়াত—এম নাসের রহমান গ্যাস সংযোগ, বেহাল সড়ক ও বন্যা সমস্যা সমাধানের প্রতিশ্রুতি আহমদ বিলালের তারেক রহমান ইস্যুতে রাজনৈতিক বিতর্ক, মুখোমুখি অবস্থানে বিএনপি–জামায়াত প্রার্থীর স্বজনদের সরব উপস্থিতিতে জমে উঠেছে নির্বাচনি প্রচারণা

মৌলভীবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বদলি

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:০৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩
  • / ১১২৩ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্ক: জেলা জজসহ বিভিন্ন ট্রাইব্যুনালের ১০ জেলা ও দায়রা জজকে বদলি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে গত ৯ ফেব্রুয়ারি এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। লভীবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আফিয়া বেগমকে ঢাকার সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক হিসেবে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের নিম্ন বর্ণিত সদস্যদের বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত বদলির কর্মস্থল ও পদে নিয়োগ/বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুসারে, ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিশেষ জজ শেখ নাজমুল আলমকে যশোরের জেলা ও দায়রা জজ হিসেবে, ঢাকার মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক কাজী আবদুল হান্নানকে মুন্সিগঞ্জের জেলা ও দায়রা জজ হিসেবে বদলি করা হয়েছে।

ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক জাকির হোসেনকে মাদারীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, মাদারীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রফিকুল ইসলামকে ঢাকার মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক হিসেবে বদলি করা হয়েছে।

ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানকে রাজশাহীর মহানগর দায়রা জজ হিসেবে, রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক মো. রেজাউল করিমকে কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক হিসেবে বদলি করা হয়েছে।

রাজশাহীর মহানগর দায়রা জজ এ কে এম ফজলুল হককে রংপুরের শ্রম আদালতের চেয়ারম্যান হিসেবে, রংপুরের শ্রম আদালতের চেয়ারম্যান বিচারক মো. হায়দার আলীকে রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক হিসেবে বদলি করা হয়েছে।

কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. সোলায়মানকে মৌলভীবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হিসেবে ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বদলি

আপডেট সময় ০৪:০৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩