ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী

মৌলভীবাজারের পানিবন্দি মানুষের পাশে এমপি জিল্লুর রহমান

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৪৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪
  • / ৫৪৪ বার পড়া হয়েছে

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে টানা বৃষ্টিপাতে মৌলভীবাজারের পানিবন্দি মানুষের মাঝে খাদ্য সামগ্ৰী বিতরণ করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান।

বুধবার (২৯ মে) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের দুলভপুর গ্ৰাম ও চাদনীঘাট ইউনিয়নের মাইজপাড়া গ্ৰামের আশ্রায়ন প্রকল্পের পানিবন্দি মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেন মোহাম্মদ জিল্লুর রহমান।

এসময় তিনি বলেন, আমি ঢাকায় থাকা অবস্থায় যখন‌ই খবর পেয়েছি যে আমার এলাকার কিছু পরিবার পানিবন্দি অবস্থায় আছেন। আমি তাৎক্ষণিক আমার এলাকায় আসি। পিআইও অফিসে বলে আপনাদের জন্য তাৎক্ষণিক শুকনো খাবারের ব্যবস্থা করেছি। আমি মনে করেছি এটা আমার দায়িত্ব।‌ যেহেতু আপনারা আমাকে ভোট দিয়ে আপনাদের সেবক নির্বাচিত করেছে। তাই আপনাদের সবাইকে নিয়ে আমরা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করবো।

এসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, কনকপুর ইউনিয়নের চেয়ারম্যান রুবেল আহমদ, সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজাদের রহমান প্রমুখ। পরে সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান মৌলভীবাজার সদর উপজেলার বড়হাট ও রাজনগর উপজেলার একামধু এলাকায় মনু নদীর ভাঙনের ঝুকিপূর্ণ এলাকা পরিদর্শন করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজারের পানিবন্দি মানুষের পাশে এমপি জিল্লুর রহমান

আপডেট সময় ০৬:৪৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪