ঢাকা ০৫:২০ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর করা হবে… জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান চা শ্রমিকদের অধিকার রক্ষায় সংসদে বিল আনার ঘোষণা এম নাসের রহমানের কোটচাঁদপুর গলায় ফাঁ-স দিয়ে আ ত্ম হ ত্যা মৌলভীবাজারে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মা–বোনসহ পরিবারের সবাইকে ভোট কেন্দ্রে নেওয়ার আহ্বান নাসের রহমান ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি মোতায়েন লেঃ কর্ণেল মোঃ আতাউর রহমান কোটচাঁদপুরে বিপুল পরিমাণ অ্যালকোহলসহ আটক ১ কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদ কর্মীদের নিয়ে মতবিনিময় সভা কিশোর গ্যাং তো দূরে থাক, কোনো গ্যাংই থাকবে না—সব গ্যাং মনু নদে ভেসে যাবে: জিরো টলারেন্সে নাসের রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে মতবিনিময়

মৌলভীবাজারের সাগর হজ করতে হেঁটে সৌদির পথে

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৫২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪
  • / ৯৯১ বার পড়া হয়েছে

বড়লেখা প্রতিনিধিঃ হেঁটে পবিত্র হজ পালনের সৌদি আরবের পথে রওনা দিয়েছেন মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বাসিন্দা ফয়সল আহমদ সাগর (৩৯) নামের এক যুবক। তিনি ওই উপজেলার হাটবল গ্রামের মৃত মঞ্জিল আলীর ছেলে। বর্তমানে তিনি পরিবার নিয়ে সিলেট মহানগরীর খাসদবির বাদামবাগিচা এলাকায় বসবাস করেছেন।

শুক্রবার (২৮ জুন) বেলা ২টায় সৌদি আরবের উদ্দেশ্যে হজরত শাহজালাল (রহ.) মাজার এলাকা থেকে পায়ে হেঁটে যাত্রা শুরু করেন।

ফয়সল জানান, গত কয়েক বছর আগে আমি একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলাম। এরপর থেকে মনে মনে ইচ্ছা পোষণ করি আমি পূর্ণ সুস্থ হয়ে পায়ে হেঁটে পবিত্র কাবা তাওয়াফ করবো হজ করবো। তাই পরিবারের অনুমতি নিয়ে আজ হজরহ শাহজালাল (রহ.) দরগাহে নামাজ আদায় করে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে পায়ে হেঁটে সৌদি আরব রওনা দিয়েছি।

তিনি আরও বলেন, বিয়ানীবাজার উপজেলার সুতারকান্দি স্থলবন্দর সীমান্ত দিয়ে ভারত যাবো। পরে ভারত থেকে পাকিস্তান, ইরান, ইরাক, কুয়েত হয়ে সৌদি আরব ঢুকবো। প্রায় বছরখানেক সময় লাগবে সৌদি যেতে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজারের সাগর হজ করতে হেঁটে সৌদির পথে

আপডেট সময় ০৭:৫২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪