ঢাকা ১১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
নারীদের ফ্যামিলি কার্ড, উন্নয়ন বঞ্চনার অবসান ঘটাবে বিএনপি: রেজিনা নাসের সীমান্ত থেকে উচ্চক্ষমতাসম্পন্ন বি স্ফো র ক ও অ স্ত্র উদ্ধার সাবেক এমপি খালেদা রব্বানী ধানের শীষের প্রার্থী নাসের রহমানের পক্ষে মাঠে সোনার বাংলা আদর্শ ক্লাবের মেধা যাচাই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দেয়ালঘড়ি মার্কার গণসংযোগ আহমদ নগর সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে কম্বল বিতরন আঞ্জুমানে আল ইসলাহর নেতৃবৃন্দ এম নাসের রহমানকে বিপুল ভোটে বিজয়ী করার অঙ্গীকার নির্বাচনকে সামনে রেখে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ… মৌলভীবাজারে অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশীদ বিশ্বাসঘাতকদের ইতিহাস মানুষ ঘৃণাভরে স্মরণ করে: জাকারিয়া হোসেন জাকি নূরানী হিফজুল কোরআন মাদ্রাসায় পবিত্র রমজান উপলক্ষে ‘দারুল ক্বেরাত’

মৌলভীবাজারের সাবেক এসপি জিল্লুর রহমান বাধ্যতামূলক অবসরে

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৫৮:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২
  • / ৯৯৮ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্ক:  ‘জনস্বার্থে’ এবার চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে পুলিশ সুপার (এসপি) ব্যারিস্টার মো. জিল্লুর রহমানকে। তিনি মৌলভীবাজারের সাবেক এসপি। 

সোমবার (২১ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।  রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্য অতিরিক্ত কমান্ড্যান্ট (পুলিশ সুপার) ব্যারিস্টার মো. জিল্লুর রহমানকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। ’

জানা যায়, ব্যারিস্টার জিল্লুর রহমান এক সময় মৌলভীবাজারের পুলিশ সুপার (এসপি) ছিলেন। সে সময় উপজেলা নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সারাদেশে ডিসি-এসপিদের সঙ্গে নির্বাচন কমিশনের এক বৈঠকে তিনি বলেছিলেন, ‘বিএনপির প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে আগামীতে বিএনপি ক্ষমতায় এলে আমাদের চাকরিতে রাখবে না। ’ তার এ বক্তব্যের উত্তরে তৎকালীন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছিলেন, ‘আপনার পুলিশের এ সম্মানজনক পোশাক শরীর থেকে খুলে ফেলা উচিত। ’

এর আগে গত ১৬ নভেম্বর বিসিএস পুলিশ ক্যাডারের সদস্য খুলনা তৃতীয় এপিবিএন অধিনায়ক মো. আলী হোসেন ফকিরকে (বর্তমানে রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত) সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন)-এর ৪৫ ধারায় বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

মৌলভীবাজারের সাবেক এসপি জিল্লুর রহমান বাধ্যতামূলক অবসরে

আপডেট সময় ১১:৫৮:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২