ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান মৌলভীবাজারে ধানের শীষের ঐতিহাসিক শেষ মিছিল, ভোটকেন্দ্র পাহারার আহ্বান মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের

মৌলভীবাজারে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:১৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩
  • / ৫৪০ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ “প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে সম্মিলিত অংশগ্রহন,নিশ্চিত করবে এসডিজি অর্জন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২৩ পালিত হয়েছে।

রবিবার (৩ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসন,জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র মৌলভীবাজারের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।

এ সময় তিনি বলেন, প্রতিবন্ধী নাগরিকরা যেন সমাজে অন্যসব নাগরিকের মতো সমান অধিকার ও মর্যাদা নিয়ে বসবাস করতে পারেন, সে বিষয়ে সচেতনতা তৈরি ও কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য প্রতিবছর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়। আর শারীরিকভাবে অসম্পূর্ণ মানুষদের প্রতি সহমর্মিতা ও সহযোগিতা প্রদর্শন ও তাদের কর্মকান্ডের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যেই দিবসটির সূচনা হয়। সমাজের অবিচ্ছেদ্য এ অংশকে সব নাগরিক সুযোগ-সুবিধা দিয়ে যথাযথ প্রশিক্ষন ও তথ্যপ্রযুক্তি জ্ঞানের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে হবে। তবেই প্রতিবন্ধী ব্যক্তিরাও জাতীয় উন্নয়নে অবদান রাখতে সক্ষম হবেন।

উপজেলা সমাজ সেবা অফিসার সুমন দেব নাথের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সারোয়ার আলম, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: বর্ণালী দাস, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা চন্দন কুমার পাল ।

স্বাগত বক্তব্য রাখেন সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক হাবিবুর রহমান।

আলোচনা সভা শেষে একটি ডিজিটাল সাদাছড়ি ও দুইটি উইল চেয়ার বিতরন করেন অতিথিরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজারে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

আপডেট সময় ০৬:১৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩