ঢাকা ০৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান

মৌলভীবাজারে আন্দোলনরত ৮ দলের প্রথম সভা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৫৪:৪১ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • / ১৭৫ বার পড়া হয়েছে

মৌলভীবাজার জেলায় আন্দোলনরত ৮ দলের জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে আগামী ৬ ডিসেম্বর সিলেটের ঐতিহাসিক জনসভা বাস্তবায়নের লক্ষ্যে প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়

২৬ নভেম্বর, বুধবার, রাত ৮:৩০ মিনিটে, জেলার একটি অভিজাত রেস্টুরেন্টে বাংলাদেশের জামায়াতে ইসলামীর জেলা আমীর ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলীর সভাপতিত্বে অত্যন্ত আন্তরিক পরিবেশে এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস, খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, সহসভাপতি আছাদ আহমদ চৌধুরী ,বাংলাদেশ খেলাফত মজলিস জেলা সহ-সভাপতি মাওলানা মোঃ আবুল কালাম, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি জেলা সভাপতি আব্দুল মজিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সহ-সভাপতি মাওলানা সোলাইমান আহমদ, জেলা জামায়াত সেক্রেটারি মোঃ ইয়ামীর আলী, ইসলামী আন্দোলন জেলা সেক্রেটারী ডাঃ মোঃ এবাদুর রহমান চৌধুরী, খেলাফত মজলিস জেলা সেক্রেটারী মোঃ মুহিবুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস জেলা সেক্রেটারী মাওলানা মুফতি হাফিজুর রহমান হেলাল, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি জেলা সেক্রেটারী এডভোকেট আব্দুল ওয়াহিদ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী যথাক্রমে মোঃ আলাউদ্দিন শাহ, মাওলানা হারুনুর রশিদ তালুকদার, আজিজ আহমদ কিবরিয়া, খেলাফত মজলিস জেলা সহ সেক্রেটারি মাওলানা সৈয়দ সাইফুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ জয়েন্ট সেক্রেটারী মোঃ আইয়ুব আলী, ইসলামী যুব আন্দোলন জেলা সভাপতি আব্দুল কাদির সুমন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেমহাগ্রন্থ আল কুরআন হতে অর্থসহ তেলাওয়াত পেশ করেন মাওলানা সৈয়দ সাইফুর রহমান। রাত দশটা পর্যন্ত প্রাণবন্ত এ মতবিনিময় সভা শেষে জেলা জামায়াতের আমীর সভাপতির বক্তব্য রাখেন। মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আসাদ আহমদ চৌধুরী। প্রায় দেড় ঘন্টা ব্যাপী এ মত বিনিময় সভায় আগামী ৬ ডিসেম্বর সিলেটের জনসভা বাস্তবায়নের লক্ষ্যে জেলা ও উপজেলা ভিত্তিক আন্দোলনর ৮ দলের নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রচার পত্র বিলি ও যৌথ প্রচার মিছিল করার প্রস্তাবনা গ্রহণ করা হয়। মতবিনিময় সভায় আরো সিদ্ধান্ত হয় পরবর্তী প্রতিটি বৈঠক যে দলের অফিসে অনুষ্ঠিত হবে সেই দলের জেলা সভাপতি সভাপতিত্ব করবেন ও জেলা সেক্রেটারী অনুষ্ঠান পরিচালনা করবেন ও মিডিয়ায় প্রেস বিজ্ঞপ্তি দিবেন । পরবর্তী বৈঠক ক্রমানুসারে বাংলাদেশ ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি অফিসে অনুষ্ঠিত হবে। ৮দলের এ মতবিনিময় সভায় জেলা নেতৃবৃন্দ দৃঢ়তার সাথে অভিমত ব্যক্ত করেন বিগত ফ্যাসিস্ট সরকার এদেশের শীর্ষ উলামায়ে কেরামদের যে অমানবিক জেল জুলুম ও নির্যাতন করেছে এতে সিলেটের আন্দোলনে জনতার স্রোত নামবে ইনশাআল্লাহ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজারে আন্দোলনরত ৮ দলের প্রথম সভা

আপডেট সময় ১১:৫৪:৪১ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫